1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৫০ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক,, এইচ এম শাহীন

 

বর্তমান সরকারের দলে থাকা কেউ অপরাধ করলে তাঁকে দল থেকে পদত্যাগ করিয়ে বিষয়টি শেষ করার প্রবণতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)। তিনি বলেন, “ফৌজদারি অপরাধ পদত্যাগের মাধ্যমে সমাধানযোগ্য নয়। পদত্যাগ হলো বর্তমান সরকারের একটি শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি।”

 

 

সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে এলাহাবাদে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি, সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, মাদক নিয়ন্ত্রণের দায়িত্ব পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের। কিন্তু মাদক নিয়ন্ত্রণে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে নিজেই অস্ত্র হাতে মাঠে নামতে হলে তা সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে।

 

 

তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাঁকে জবাবদিহির আওতায় আনতে হবে এবং তাঁরও পদত্যাগ করা উচিত।এমপি হাসনাত বলেন, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যথাযথভাবে দায়িত্ব পালন করলে ইশরাক ভাইকে অস্ত্র হাতে রাস্তায় নামতে হতো না। তাঁর ভাষ্য, সংশ্লিষ্ট ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর দায় ইশরাকের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।

 

 

তিনি আরও প্রশ্ন তোলেন, একজন ব্যক্তিকে লাইসেন্সবিহীন অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেলে তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? রামপুরার একটি হাসপাতালে ভাঙচুরের মতো ফৌজদারি অপরাধের ঘটনায় পদত্যাগের মধ্য দিয়ে দায় শেষ হয়ে যায় কি না, সে প্রশ্নও তোলেন তিনি। তাঁর বক্তব্য, অপরাধের বিচার শুধু পদত্যাগের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না; সাধারণ মানুষের মতো দায়িত্বশীল ব্যক্তিদের ক্ষেত্রেও আইনের সমান প্রয়োগ নিশ্চিত করতে হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান, দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে এমপি হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমাদের ধর্মীয় বিশ্বাস ভিন্ন হতে পারে, কিন্তু আমরা একই সমাজে একসঙ্গে বসবাস করি। আমাদের সামাজিক সম্প্রীতির সম্পর্ক অটুট রাখতে হবে।”

 

 

তিনি আরও বলেন, ভোট দিয়ে জনগণ তাঁকে নির্বাচিত করেছেন, তাই তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও তাঁর। হিন্দু সম্প্রদায়ের মানুষকে নির্বিঘ্নে পূজা উৎসব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর স্থানীয় তরুণেরা মন্দির পাহারা দিয়েছেন এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে তিনি উল্লেখ করেন। এবারও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায়ভার তিনি নেবেন বলে আশ্বাস দেন। উপস্থিত ছিলেন যারা পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নোমান আহমেদ, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা রোকসানা, জাতীয় নাগরিক পার্টির দেবীদ্বার উপজেলা যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অনীল চক্রবর্তী, জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয়সহ এনসিপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।এ সময় এমপি হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে বিভিন্ন পূজামণ্ডপে উপহারসামগ্রী বিতরণ করা হয়।

 

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর