1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

টঙ্গীতে ধর্ষণ ও ছিনতাই মামলার দূধর্ষ আসামী রাসেল টঙ্গী পূর্ব থানায় গ্রেফতার 

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১২৯ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে ধর্ষণ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাসেল(২২)কে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

রবিবার ১৫ ই জুন ২০২৫ ইং তারিখ বিকাল ৪ ঘটিকার সময় টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর হাজ্বীপাড়া থেকে টঙ্গী পূর্ব থানার চৌকস পুলিশ অফিসার এএসআই মোঃ মনিরুজ্জামান, এএসআই মুকুল তালুকদার সঙ্গীয় ফোর্স সহ তাকে আটক করে। আসামী রাসেল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার শরিষা (রায়ের বাজার) গ্রামের মৃত কামাল মিয়ার ছেলে। মামলা ও অভিযোগ সুত্রে জানা যায় গত২৩/০৫/২০২৪ ইং তারিখে টঙ্গী পূর্ব থানায় তামান্না আক্তার (১৯) বাদী হয়ে আসামী রাসেলের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন,মামলা নং-৫৩ নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০২০) তৎসহ ৩২৩/৫০৬ পেনাল কোড। সেই মামলায় আসামী রাসেল দীর্ঘদিন জেল খেটে জামিনে বাহির হয়ে বাদীর বাসায় গিয়ে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে। এছাড়াও তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় একটি ছিনতাই মামলার ১ নং আসামী। গত ০২/০৬/২০২৩ ইং তারিখে নরসিংদী মডেল থানার মামলা নং-৩/২৪৪। তার নামে টঙ্গী পূর্ব থানায় একাধিক জিডি ও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম বলেন, আমার থানায় আসামী রাসেলের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা চলমান রয়েছে। সেই মামলায় চার্জসিট দেওয়া হয়েছে। আসামী জামিন নিয়া আর হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেফতারি পরওয়ানা জারি করে ঈশ্বরগঞ্জ থানায় প্রেরণ করেন। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ গ্রেফতারি পরওয়ানা ও রিকজিশন বার্তা পাঠালে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হই। তাহার আইনী প্রক্রিয়া শেষে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর