1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

ধনাইদে কিশোর গ্যাং লিডার ফয়সালের দৌরাত্ম্যে অতিষ্ঠ জনজীবন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীদের

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

আশুলিয়া প্রতিনিধিঃ

ঢাকা জেলার সাভার উপজেলার শিল্পাঞ্চল আশুলিয়ার ধনাইদ এলাকায় কিশোর গ্যাং লিডার মোহাম্মদ ফয়সালের নেতৃত্বে একটি অপরাধী চক্র দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এই গ্যাং সদস্যদের লাগাতার অপরাধমূলক কর্মকাণ্ডে আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ ও গার্মেন্টস শ্রমিকরা।

 

স্থানীয়দের অভিযোগ, ধনাইদের বাসিন্দা ফয়সাল (পিতা: মোঃ শামা মৃধা) কিশোরদের সংগঠিত করে একটি গ্যাং গড়ে তুলেছে। এ গ্যাং নিয়মিত মাদক সেবন, চাঁদাবাজি, ছিনতাই, নারী নিপীড়নসহ নানা অপরাধে লিপ্ত। অভিযোগ রয়েছে, এলাকায় বিচার চাইলেও প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় বারবার ঘটনাগুলো ধামাচাপা পড়ে যায়। যারা প্রতিবাদ করে, তারাই পরবর্তীতে হয়রানির শিকার হন।

বিশেষ করে সন্ধ্যার পর নারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গার্মেন্টস কারখানায় কর্মরত শ্রমজীবী নারীদের টার্গেট করে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির ঘটনা ঘটছে বলেও অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর একটাই দাবি এই কিশোর গ্যাং চক্রকে অবিলম্বে ভেঙে দিয়ে ফয়সালসহ জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”

এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এবং অভিযোগ করেছেন যে এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।

 “এটি কোনো ‘ভুল পথের কিশোর’ নয়, বরং সুপরিকল্পিত অপরাধচক্র। আজ যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, আগামীকাল আরও বড় বিপর্যয় ডেকে আনবে,” — বলছেন একজন স্থানীয় মুরুব্বী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর