দৈনিক আজকের দুর্নীতির সম্পাদক মন্ডলীর সভাপতি আলী নিয়ামতের কলাম
আজকের দুর্নীতি ডেস্ক:
-
প্রকাশের সময় :
শুক্রবার, ২০ জুন, ২০২৫
-
১৪৪
বার পঠিত

- দৈনিক আজকের দুর্নীতির সম্পাদক মন্ডলীর সভাপতি আলী নিয়ামতের কলাম # -পুলিশ জনগণের বন্ধু * শত্রু নয়? – ১৯৯১ সালে এ শিরোনামে কলাম লিখি! কালের যাত্রায় দেখতে পাই : পুলিশ দালব হয়ে গেছে – ওরা আর মানব নাই! জুলাই ৩৬ বিপ্লব ঘটালো শিক্ষার্থী জনতা! পুলিশ বাহিনীর সবাই তাদের অপকর্মের জন্য পালালো * গর্তে লুকালো। ড. ইউনূস সরকারের আন্তরিকতায় আবার অনেকটাই ফিরে পেয়েছে সৎ সাহসী পুলিশরা মর্যাদা! তারা দেশব্যাপী সেনাবাহিনীর সহযোগিতা ফিরে পেয়েছে নিরাপত্তাও! পুলিশ আছে বলেই ট্রাফিক নিয়ন্ত্রণ হচ্ছে! শিশুরা স্কুলে যেতে পারছে! মব বলা চলে এখন আর নেই! সন্ত্রাস চাঁদাবাজী ছিনতাই যদিও চলছে। এর জন্য অনেকটাই দায়ী রাজনৈতিক দলগুলো এবং স্থানীয় পুলিশ প্রশাসনের অসহায়তা। অর্থাৎ দলগুলোর সদস্যদের কাছে কোনো কোনো পুলিশ প্রশাসন এখনও জিম্মি। এজন্য চাই শিক্ষার্থী জনতা: ২০২৫ এর একতা! নিজ নিজ এলাকায় দুর্নীতি মাদক সন্ত্রাসের বিরুদ্ধে জেগে উঠতে হবে। প্রশাসনকে এবং পুলিশ সেনাবাহিনীর সদস্যদেরকে দিতে হবে সহযোগিতা। আমি এক জেলার পুলিশ সুপারকে সন্ত্রাসীদের তথ্য ও ভিডিও চিত্র পাঠিয়ে ফোন দিই। ফোনে তিনি বলেন এ রকম বহু তথ্যই আসে। কিছু করার থাকে না! অবাক হই তার বক্তব্য শুনে! জুলাই বিপ্লবের পরও পুলিশের এই মানসিকতা সচেতন যে কাউকে আহত করবে নি:সন্দেহে বলতে পারি। যেদিন এসপিকে কথাটা বলি ঠিক তার পরদিন দেখছি এলাকাবাসী সেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে মানবন্ধন করছে, প্রতিবাদ প্রতিরোধে এগিয়ে এসেছে, সোচ্চার হয়েছে! এটাই বিপ্লবের ফল। জনতা বুঝতে পেরেছে পুলিশকে চাপের মুখে রাখতে হবে। পুলিশকে বাধ্য করতে হবে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। পুলিশ যদি আবার বিগত সরকারের মতো দলদাস হয়ে ওঠে সেক্ষেত্রে গণজাগরণের বিকল্প নেই। কারণ জনতাই শক্তি এবং দেশের মালিক। প্রশাসন পুলিশ সব জনতার অধীন। জনতার টাকায় তাদের বেতন। জনতার কর্মচারী তারা। তারা পাবলিক সার্ভেন্ট। জনতা মালিক। সাংবিধানিক এই সত্য যেদিন সব জনতা জানবে বুঝবে সেদিন দুর্নীতিবাজ পুলিশরা আর সাহস পাবেনা জনতার কথায় এগিয়ে না আসতে। বাধ্য হবে নিজ এলাকায় মাদক সন্ত্রাস দুর্নীতি নির্মূল করতে – জনতারই সহযোগিতায়! জয়তু জনতা! ২০ জুন ২০২৫
এই ক্যাটাগরির আরও খবর