
দৈনিক আজকের দুর্নীতির সম্পাদক মন্ডলীর সভাপতি আলী নিয়ামতের কলাম :২ ইরান ইসরায়েল যুদ্ধ চলছে! ইরানকে ইরাক বানানো ইরানের শক্তিকে খর্ব করার জন্য দীর্ঘকালের পরিকল্পণা আমেরিকার? যা গোটা বিশ্বের জানা। ইসরায়েল মানেই আমেরিকা! ইরান আমেরিকার জন্য বিষফোঁড়া! আমেরিকা চীন রাশিয়া ফ্রান্সসহ সব পরাশক্তিই যুদ্ধ নয় শান্তি চাই এই বার্তা ছড়ায়? মুখে মধু বুকে বিষ! এই নীতিতে বিশ্বাসী সবাই। সৌদি আরবসহ গোটা মুসলিম বিশ্বেরও একই অবস্থা? এরা সবাই মুনাফেক? তলে তলে ইসরায়েলের সাথে মিতালি করে। কূটনীতিক সম্পর্ক গড়ে। ব্যবসা বাণিজ্য করে। যাতায়াত করে। আর মুখে ইসরেল বিরোধী বক্তব্য রাখে। ব্যতিক্রম পাকিস্তান! পাকিস্তানই একমাত্র মুসলিম দেশ যে মুনাফেক নয়। অন্তর মন দিয়ে ইরানের পাশে আছে থাকতে চায়। ও আই সি ভুক্ত ৫৬ টি মুসলিম দেশ। এদের ভূমিকা কি? ইরান ঈমানী শক্তিতে বলীয়ান। তাই ইসরায়েল আমেরিকার মতো পরাশক্তিকে মুকাবিলা করে যাচ্ছে! যা আজও একটি বড় দৃষ্টান্ত। বাংলাদেশের অবস্থা কি? ইরানের পক্ষে না কি ইসরায়েল আমেরিকার পক্ষে? বাংলাদেশ নীরব আছে না কি সরব রয়েছে। দেশের ১৮ কোটি মুসলিম কি বলে? বাংলাদেশের ইসলামী দলগুলোর ভূমিকা কি? তাদের আচরণ বক্তব্য মিছিল মিটিং কোথায়? অন্যান্য দল কি করছে? খোদ আমেরিকা ইসরায়েল ইউকেতেও কিন্তু ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে সমাবেশ মিছিল হচ্ছে এই আগ্রাসী ইসরায়েল যুদ্ধের বিরুদ্ধে বিপক্ষে! আল্লাহ ইরানের সহায় হোন! ছুম্মা আমিন! ২১ জুন ২০২৫