1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে সক্রিয় দালাল চক্র

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে দালালদের সক্রিয় উপস্থিতি ও কর্তৃত্বের ফলে চরম ভোগান্তিতে পড়ছে পাসপোর্ট সেবা গ্রহণকারী সাধারণ জনগণ। পাসপোর্ট করতে আসা একাধিক ব্যক্তির অভিযোগ, নিজেরা আবেদন করতে গেলে নানা অজুহাত ও হয়রানির মাধ্যমে তাদের বিপদে পড়তে হয়। কিন্তু দালালের মাধ্যমে অতিরিক্ত অর্থ দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করিলেই মূহুর্তেই মিলে যায় আলাদীনের চেরাগ। এ ছাড়াও পাসপোর্ট অফিসের আশপাশে গড়ে উঠা প্রায় ২৫ থেকে ৩০টি কম্পিউটারের দোকান রয়েছে যার মাধ্যমে পাসপোর্ট, এনআইডি ও ভিসার মতো সকল ধরণের কাজের আবেদন, ভূল সংশোধন ও তাদের মাধ্যমে পাসপোর্ট করে দেওয়া হয় বলে প্রমাণ মিলে। এসব কম্পিউটার দোকানে অতিরিক্ত টাকা দিয়ে দালালদের মাধ্যমে পাসপোর্টের জন্য আবেদন করিলেই হাতে পেয়ে যায় পাসপোর্ট। তাছাড়া নাম সংশোধন, ঠিকানা সংশোধন বা জন্ম তারিখ পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ কাজগুলোও টাকার বিনিময়ে দালালরা ঠিক করে, পাসপোর্টের জন্য আবেদন করে থাকেন তাহলে সহজে পেয়েও যায়। অন্যথায় সরাসরি আবেদন করলে পাসপোর্ট অফিসের অফিসারগণ সাধারণ মানুষদেরকে বানিয়ে ফেলেন রোহিঙ্গা। 

গাজীপুরের সদর থানা আওতাধীন মুন্সি পাড়া এলাকার হৃদয় বর্মণ, গাজীপুরে বসবাসরত সন্ধ্যা বালা দাসসহ অসংখ্য পাসপোর্ট আবেদনকারী কয়েক দফা আবেদন করেও হয়রানী শিকার হয় এবং তাদের ভাগ্যে মিলে না পাসপোর্ট। এ বিষয়ে তথ্য সংগ্রহের জন্য গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নাসরিন পারভিন নুপুরের নিকট তথ্য অধিকার আইনে তথ্য চাওয়া হলে তিনি জানান, তাঁর এলাকায় যারা পাসপোর্টের জন্য আবেদন করেছে তারা সকলে পাসপোর্ট পেয়েছে। কিন্তু তার দেওয়া তথ্য ও কথার সাথে কোন মিল খুঁজে পাওয়া যায়নি। যে জনগণ পাসপোর্ট করে বিদেশ গিয়ে দেশের অর্থনৈতিক কাঠামোকে শক্ত করবে তারাই গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা/কর্মচারী ও দারালদের নিকট জিম্মি। তথ্যাবধায়ক সরকার পাসপোর্টের জন্য পুলিশ তদন্ত বাতিল করিলেও গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের কিছু আওয়ামী লীগের দোসর থাকার কারণে অবৈধ লেনদেন ছাড়া পাসপোর্ট করতে পারে না। যার কারণে দেশের অর্থনৈতিক কাঠামোকে বাঁধাগ্রস্থ করছে এবং তাঁরা ফায়দা লুটে নিচ্ছে। গনমাধ্যমকে গাজীপুরবাসী জানায়, আপনারা এ সকল অপকর্ম তুলে ধরে উর্ধতন কতৃপক্ষের নজরে দিন এবং যারা এই অপকর্মের সাথে জড়িত তাদেরক আইনের আওতায় এনে বিচার করার ব্যবস্থা করা হউক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর