
ইমরান খাঁন৷ প্রতিনিধিঃ
ঢাকার সাভারের আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় চাঁদাবাজি বন্ধের দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় নেমেছে পরিবহন শ্রমিক থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ।পরিবহন শ্রমিকদের জানমাল রক্ষা এবং সকল ধরনের চাঁদাবাজি বন্ধের দাবিতে তারা সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ডে কাফনের কাপড় পরে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে পরিবহন শ্রমিক সহ সাধারণ জনগণ অভিযোগ করে বলেন, আশুলিয়ার বাইপাইল এলাকার সাধারণ ব্যবসায়ী ও পরিবহণ শ্রমিকরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজ হাতকাটা টিপু সুলতান ও তার বাহিনীর ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন। ঈদের আগে থেকে টিপুর নেতৃত্বে পারভেজ মাসুদ, কামালসহ তার সহযোগীরা নিয়মিত হুমকি, চাঁদাবাজি ও মারধর করে যাচ্ছে। এসব ঘটনায় ভুক্তভোগীরা একাধিকবার আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও কোনো মামলা হয়নি বা প্রতিরোধ মূলক ব্যবস্থা নেয়া হয়নি বলে দাবি করেন তারা।
বাইপাইল বাসস্ট্যান্ডের শাহাজাদপুর ট্রাভেলস ও হক এন্টারপ্রাইজের প্রোপাইটর জোবায়ের হোসেন জানান, হাতকাটা টিপুর লোকজন হাসান কাদের বুলবুল ও জসিম প্রতিনিয়ত আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে টাকা দাবি করে। এরই মধ্যে ভয়ে বিভিন্ন সময়ে মোট ৫২ হাজার টাকা দিতে বাধ্য হয়েছি চলতি মাসের ৭ তারিখে তারা আমার দোকানে এসে আমাকে না পেয়ে ম্যানেজারকে ভয়ভীতি দেখায় এবং ক্যাশ থেকে ২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি।
মানববন্ধনে আশুলিয়া থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম দেওয়ান-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মো. জিল্লুর রহমান
ধামসোনা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আবিদুর রহমান পাষান ইয়ারপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি রবিউল ইসলাম,ইয়ারপুর ইউনিয়ন যুবদল নেতা হুমায়ুন কবির এছাড়াও বাইপাইল এলাকার অসংখ্য সাধারণ ব্যবসায়ী ও পরিবহণ শ্রমিকরা।
মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে চাঁদাবাজ চক্রের প্রধান টিপু সুলতান ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং তাদের দমন নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।