
বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কর্মীর দুর্দিনে যেভাবে ছিলাম ইনশাল্লাহ সবসময় থাকবো ,মানবিক মূল্যবোধ থেকেই আমরা একে অপরের পাশে থাকব—এটাই বিএনপির শিক্ষা…….মিজানুর রহমান খান
ঝিকরগাছা উপজেলা বিএনপির কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কালুর সহধর্মিনীর অসুস্থতার খবর শুনে,দেখতে তাঁর নিজ বাসভবনে ছুটে যান যশোর-৮৬/০২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, বিএনপির ত্যাগী ও মানবিক কর্মী বান্ধব নেতা, যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, যশোর জেলা বিএনপির সম্মানিত সদস্য ও যশোর চেম্বার অফ কমার্স এর সভাপতি আলহাজ্ব মোঃ মিজানুর রহমান খান ।
এ সময় উপস্থিত ছিলেন
ঝিকরগাছা উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক মর্তুজা ইলাহী টিপু, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইমরান সামাদ নিপুন সহ বিএনপির নেতৃবৃন্দ।
আলহাজ্ব মোঃ মিজানুর রহমান খান খোঁজ নেন চিকিৎসার অগ্রগতির, পরিবারকে দেন সাহস ও সমবেদনা। এই সময় মানবিক ও কর্মী বান্ধব জননেতা মিজানুর রহমান খান বলেন,
বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কর্মীর দুর্দিনে যেভাবে ছিলাম ইনশাল্লাহ সবসময় থাকবো ,মানবিক মূল্যবোধ থেকেই আমরা একে অপরের পাশে থাকব—এটাই বিএনপির শিক্ষা।”
স্থানীয় নেতাকর্মীরা তার এই দায়িত্বশীল ও হৃদয়স্পর্শী অবস্থানকে স্বাগত জানান এবং বলেন,
“নেতার এই মানবিক আচরণ আমাদের গর্বিত করে, অনুপ্রাণিত করে।”