1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

টঙ্গী পশ্চিম থানার এসআই আসাদুজ্জামানের বিরুদ্ধে হাজারো অভিযোগ এলাকাবাসীর-পর্ব-১

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

মোঃ আবু হাসান আকন্দ 

গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানার এস আই আসাদুজ্জামানের বিরুদ্ধে হাজারো অভিযোগ উঠেছে। এস আই আসাদুজ্জামান টঙ্গী পশ্চিম থানাধীন সকল বস্তির মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের মাসোয়ারা নিয়ে থাকেন। তার মধ্যে হাজী মাজার বস্তির মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণকারী কথিত নামধারী একাধিক মামলার আসামী বিএনপি নেতা শাহাবুদ্দিন ওরফে দাবারুর কাছ থেকেই প্রতিমাসে হাতিয়ে নেন লক্ষ লক্ষ টাকা। এস আই আসাদুজ্জামান টঙ্গী পূর্ব থানায় থাকা কালিন আওয়ামীলীগ নেতা টুটুল সরকার কে সেনাবাহিনী আটক করেন, পরবর্তী টঙ্গী পূর্ব থানা সোপর্দ করে। ঐ আওয়ামীলীগ নেতা লকাবে বন্দী থাকা অবস্থায় লকাবের মধ্যে ১৯ লক্ষ টাকা লেনদেন করার সুযোগ করে দিয়ে হাতিয়ে নেয় মোটা অংকের টাকা। সেই লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সেই অপরাধে এস আসাদুজ্জামান কে টঙ্গী পূর্ব থানা থেকে বদলি করে টঙ্গী পশ্চিম থানায় পাঠান। এছাড়াও গত ২৪ শে জুন ২০২৫ ইং তারিখে যৌথ বাহিনী হাজী মাজার বস্তিতে অভিযান চালিয়ে ২৪ জন মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের কে আটক করে টঙ্গী পশ্চিম থানায় সোপর্দ করে। পরের দিন কয়েক জনকে দুটি মাদক মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করে। তার মধ্য থেকে মোটা অংকের টাকার বিনিময়ে তিন জনকে জিএমপির ৭৮ ধারার মামলা দিয়ে চালান দেন। অন্য দিকে এস আই আসাদুজ্জামানের উত্তরা ও টঙ্গীতে রয়েছে একাধিক প্লট ও ফ্লাট। তার মধ্যে টঙ্গী গাজীবাড়ী পুকুর পাড় এলাকায় ৯০ লক্ষ টাকা দিয়ে কিনেছেন একটি বিলাস বহুল ফ্লাট। তিনি প্রায় সময় দেশ বিদেশে বিমান দিয়ে ঘুরতে যান এমন কিছু ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে এই প্রতিবেদকের কাছে। ধারাবাহিক চলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর