
স্টাফ রিপোর্টারঃ জিয়াউর রহমান
গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ড ভ্যানের ভিতর থেকে অভিযান চালিয়ে ৩শ ২পিচ ফেনসিডিল উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় জীবন ও জামিরুল ইসলাম নামে দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। গতকাল শনিবার সকাল ছয়টায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া ফায়ার সার্ভিস এলাকা থেকে একটি আঞ্চলিক সড়ক দিয়ে কাভার্ড ভ্যান যোগে মৌচাকের দিকে মাদক নিয়ে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার এসআই রেজাউল এর নেতৃত্বে পুলিশ সদস্যরা বক্তারপুর এলাকায় অবস্থান করে। এসময় ওই কাভার্ড ভ্যান পৌঁছালে তার গতিরোধ করে। পরে কাভার্ড ভ্যানের ভিতরে থেকে ৩শ ২পিচ ফেনসিডিলসহ জীবন ও জামিরুল ইসলাম নামে দুই মাদক কারবারীকে হাতে নাতে গ্রেফতার করে থানা পুলিশ। এসময় কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত বলেন, আসামি দুজনকে মাদক মামলায় গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।