1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে টেস্ট রি-এজেন্ট সরবরাহ না থাকায় ব্যাহত চিকিৎসা কার্যক্রম

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২১৯ বার পঠিত

শেখ সালমান আহমেদ, ফরিদপুর প্রতিনিধিঃ

প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় তিন মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ফরিদপুর মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের নানা পরিক্ষা। এসব চিকিৎসা সরঞ্জাম সরবরাহের জন্য হাসপাতাল কতৃপক্ষ একটি দরপত্র আহব্বান করলেও আমলাতান্ত্রিক জটিলতায় থমকে আছে সেই কার্যক্রম। ফলে হাসপাতালটিতে সেবা নিতে আসা রোগীরা পরেছেন বিরম্বনায়। তবে হাসপাতালটির টেস্ট রি-এজেন্ট সরবরাহের জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার পত্র প্রদান করলেও, এখনো সাড়া মেলেনি বলে জানায় হাসপাতাল কতৃপক্ষ। মানুষের শরীরের রোগ শনাক্তের প্রাথমিক একটি পরিক্ষা হচ্ছে রক্তের সিবিসি (CBC) টেস্ট। আর সেই সিবিসি (CBC) টেস্টের রি-এজেন্ট সরবরাহ শেষ হওয়ায় গত তিন মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিবিসি (CBC) টেস্টসহ প্যাথলজি বিভাগের নানা স্বাস্থ্য পরিক্ষা কার্যক্রম। এসব রি-এজেন্ট সিবিসি (CBC), এক্স-রে (X-RAY), এমআরআই (MRI), সিটি-স্ক্যান (City-Scan) সহ নানা সরঞ্জাম সরবরাহের জন্য গত বছরের ১৫ই অক্টোবর একটি দরপত্র আহব্বান করে হাসপাতাল কতৃপক্ষ, কিন্তু স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে এসব সরঞ্জাম সরবরাহের অনুমতি প্রদান না করায় বন্ধ রয়েছে প্যাথলজি বিভাগের স্বাস্থ্য পরিক্ষা কার্যক্রম। ফলে হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা পড়ছেন ভোগান্তিতে। সেবা নিতে আসা একজন জানান, “সবগুলো টেস্ট বাইরে থেকে করতে হচ্ছে, গরিব মানুষ আমরা এজন্য আসলাম সরকারী হাসপাতালে, এখানেও সবগুলো টেস্ট বাইরে থেকে করা লাগে। এভাবে জীবন বাঁচেনা, এতটাকা দিয়ে কিভাবে টেস্ট করাবো? সরকারী প্রতিষ্ঠান থেকে যদি কম খরচে সেবা নিতে না পারি তাহলে সরকারী হাসপাতালে কেন আসবো?”। সময়মত টেস্ট রি-এজেন্ট সরবরাহ করা না হলে বাকী স্বাস্থ্য পরিক্ষা কার্যক্রমও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন প্যাথলজি বিভাগের ইনচার্জ। এসব সরঞ্জাম সরবরাহের আবেদন জানিয়ে একাধিকবার স্বাস্থ্য মন্ত্রনালয়ে চিঠি দেয়া হয়েছে বলে জানান হাসপাতাল কতৃপক্ষ। হাসপাতালটিতে সেবা নিতে আসা সাধারন রোগীদের সেবা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা গ্রহন করবে সংশ্লিষ্ট সংস্থা প্রত্যাশা ফরিদপুর বাসীর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর