1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

কাশিমপুরে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের ৫ম সাহাদাত বার্ষিকীতে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত 

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৩৯ বার পঠিত

কাজী আশরাফুল আলম গাজীপুর 

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যমুনা টেলিভিশন ও যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর ৫ম সাহাদাত বার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর এর কাশিমপুর দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

২৩ শে জুলাই২০২৫ ইং বুধবার কাশিমপুর থানার দরুন দক্ষিণ পাড়া জামিয়া আশরায়ে মুবাশশারা আনেছা দারুল উলুম মহিলা মাদ্রাসা অডিটোরিয়ামে দুপুর একটার সময় যুগান্তর স্বজন সমাবেশ কাশিমপুর থানা শাখার সভাপতি সিরাজুল করিম আনোয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ি মেট্রো থানা প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি মোঃ সাজ্জাদুর রহমান মামুন।

দোয়া ও আলোচনা সভার সার্বিক দিক নির্দেশনা ও উপস্থাপনা করেন কাশিমপুর কোনাবাড়ি দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি সফিকুল ইসলাম শামীম।

প্রধান অতিথি মোঃ সাজ্জাদুর রহমান মামুন যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম বাবুল এর স্বৃতিচারন করতে গিয়ে বলেন তিনি একজন সফল শিল্প উদ্যোক্তা এবং সফল মানুষ নুরুল ইসলাম।যার শিল্প সৃষ্টির কারণে সারাদেশে অসংখ্য যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তিনি তার কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন আমাদের মাঝে, তিনি আরো বলেন বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম বাবুল একজন সদালাপী পরোপোকারি মানুষ ছিলেন।যার চিন্তা চেতনায় সব সময় মানুষের মঙ্গল চাওয়া ছিল। তিনি আরো বলেন তার মৃত্যুতে আমাদের অপূনীয় ক্ষতি হয়েছে ।স্মৃতি চারণ করতে গিয়ে তিনি গাজীপুর এর প্রবাদ পুরুষ আলহাজ্ব হাসান উদ্দিন সরকার এবং নূরুল ইসলাম বাবুল এর বন্ধুত্বের কথা তুলে ধরেন।এই যুগান্তর পত্রিকা হাসান উদ্দিন সরকার এর অনুরোধে প্রকাশ করে তার হাতে তুলে দিয়ে বলেছিলেন নে তোর জন্য পত্রিকা নিয়ে আসলাম।একটা মানুষ কতটা উদার হলে এভাবে মানুষের জন্য কাজ করতে পারে। আরো বলেন সারা জীবন নূরুল ইসলাম বাবুল মানুষ ও মানবতার জন্য কাজ করে গেছেন তার কৃতকর্ম মানুষ সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাশিমপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম,কোনাবাড়ী থানা বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ,কোনাবাড়ী মেট্রো থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্ববায়ক ইঞ্জিনিয়ার মোঃ জালাল উদ্দিন, মহিবুল আলম মহি মেম্বার,মোহনা টিভির গাজীপুর প্রতিনিধি তারিকুল জুয়েল, বাংলাদেশ সমাচার পত্রিকার গাজীপুর মহানগর প্রতিনিধি নাসিমা আক্তার রেনু,১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আইনাল হোসেন, কোনাবাড়ী থানা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সবুজ, জাকারিয়া সরকার হিমেল, কোনাবাড়ী থানা শ্রমিক দলের সিনিয়র সহ- সভাপতি মনির হোসেন,কাশিম থানা স্বেচ্ছাসেবক দলের ১ নং সদস্য আজিজ মোল্লা,হাজ্বী দেলোয়ার হোসেন কোনাবাড়ী থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রায়হান,৮ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি ফরহাদ হোসেন, গাজীপুর সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন, সাংবাদিক সাহিন আলম, সাংবাদিক আসাদুজ্জামান লিয়ন, সাংবাদিক হাসমতসহ

সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের কর্মময় জীবন নিয়ে আলোচনার পর তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এছাড়াও যুগান্তরের প্রকাশক সালমা ইসলাম এবং যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদারসহ সবার

সু স্বাস্থ্য- ও সুন্দর জীবন কামনায় দোয়া করা হয়। পরিশেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরন করা হয়

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর