1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

আত্রাই ফেসবুকে মিথ্যা অপপ্রচার চেয়ারম্যান প্রার্থীর তীব্র নিন্দা ও প্রতিবাদ

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২০১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। সম্প্রতি একটি কল রেকর্ড ফাঁস হওয়ার পর জমি সংক্রান্ত দুর্নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ২নং ভোপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নুরুল ইসলাম সুজন।

১৭ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে সুজন এ ঘটনার প্রতিবাদ করেন এবং এলাকাবাসীকে সচেতন থাকার আহ্বান জানান।

তিনি বলেন,আমার প্রতিপক্ষ একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাহের ও তোফার জমি সংক্রান্ত একটি ঘটনায় আমাকে জড়ানোর অপচেষ্টা চলছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ আমি জানায়।

তিনি আরও বলেন,একটি মহল আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যমূলক পোস্ট দিয়েছে। তবে জনগণের প্রতিক্রিয়ায় তারা পোস্টটি ডিলিট করতে বাধ্য হয়েছে।

চেয়ারম্যান পদপ্রার্থী সুজন স্পষ্ট করে বলেন,আমি কখনো দখলবাজ, চাঁদাবাজ বা দুর্নীতিবাজদের প্রশ্রয় দিই না। বরং তাদের বিরুদ্ধে সব সময় আমি সোচ্চার থাকি।আর এ কারণেই তারা আমাকে প্রতিপক্ষ হিসেবে দেখে এবং ঘায়েল করার ষড়যন্ত্রে মেতে উঠেছে।

তিনি ফেক আইডি থেকে চালানো অপপ্রচারের বিরুদ্ধেও বক্তব্য রাখেন এবং জানান জনগণ এসব ফেক আইডির পোস্টেরও প্রতিবাদ করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই।

লাইভের শেষের দিকে তিনি বলেন,আমি বিচলিত নই। আমি ন্যায় ও সত্যের পক্ষে আছি এবং থাকব। যারা এই ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় তাঁর এই প্রতিবাদ ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেকেই মন্তব্য করে তাঁকে সাহসিকতার জন্য অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর