
আশুলিয়া প্রতিনিধিঃ
সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ায় রাতের আঁধারে ঘরের জানালা খুলে চুরি বেড়েই চলেছে। চোরেরা এখন আর ঘরে প্রবেশ না করেও শুধু জানালা খুলে ঘরের ভেতরে থাকা মোবাইল ফোন, মূল্যবান সামগ্রী ও নগদ অর্থসহ বিভিন্ন জিনিসপত্র কৌশলে চুরি করে নিচ্ছে। এই অভিনব পদ্ধতির চুরি এলাকাবাসীর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সর্বশেষ এমনই একটি ঘটনা ঘটেছে আজ রবিবার ভোররাতে। আশুলিয়ার জামগড়া এলাকার ছয়তলা ‘ইরা রিমি ভবন’-এর দ্বিতীয় তলায় বসবাসকারী এক পোশাক শ্রমিক দম্পতির কলেজপড়ুয়া মেয়ের কক্ষে জানালা খুলে চোর চুরির চেষ্টা করলে। মেয়েটি ভয়ে চিৎকার করে ওঠে, সাথে সাথে তার বাবা-মা এসে পড়লে চোর নিচে নেমে দৌড়ে পালিয়ে যায়।
চোর জানালা দিয়েই মোবাইল, পার্স, ঘড়ি, ক্যাশ টাকা—সব নিয়ে যায়। আমাদের ঘরে ঢোকেইনি, শুধু জানালা দিয়েই হাত চালিয়ে নিয়েছে সবকিছু বলছিলেন এক ভুক্তভোগী।
নতুন কৌশল:এই নতুন ধরণের চুরিতে চোরেরা ঘরে ঢুকে ঝুঁকি না নিয়ে বরং জানালা দিয়েই ভেতরের জিনিসপত্র টেনে টেনে নিয়ে যাচ্ছে। বিশেষ করে যেসব ঘরের জানালায় গ্রিল নেই বা নড়বড়ে অথবা জানালা খুলা রেখে ঘুমিয়ে পড়েন, সেখানে চুরি হচ্ছে বেশি
এদিকে স্থানীয়রা অভিযোগ করছেন, আশুলিয়ার বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা নিয়মিত ঘটলেও অপরাধীদের ধরতে পুলিশের তৎপরতা খুবই কম। এর ফলে চোরেরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
এই পরিস্থিতিতে আশুলিয়া থানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় বাসিন্দারা।সকল নাগরিককে অনুরোধ করা হচ্ছে নিজের এবং প্রতিবেশীর নিরাপত্তা নিশ্চিত করতে আজ থেকেই সচেতন হোন