1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

আশুলিয়ায় টিনশেড কলনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড মুহূর্তেই আগুনে পুড়ে সমস্ত আসবাবপত্র কয়লা

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৪৯ বার পঠিত

ইমরান খাঁন : আশুলিয়া প্রতিনিধি 

শনিবার (১৬ আগস্ট) দুপুর পৌনে তিনটার দিকে আশুলিয়ার গোরাট দক্ষিণপাড়ার একটি টিনশেড কলনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কয়েক মিনিটের মধ্যেই লেলিহান শিখা একের পর এক কক্ষ গ্রাস করতে থাকে। আতঙ্কিত ভাড়াটিয়ারা প্রাণ বাঁচাতে ঘর থেকে বের হলেও আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল কিছুই উদ্ধার করতে পারেননি। চারপাশ মুহূর্তেই ধোঁয়া আর চিৎকারে ভরে ওঠে।

বাড়ির ম্যানেজার আব্দুল কুদ্দুস বলেন, “মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। ভাড়াটিয়াদের কোনো কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।”

স্থানীয়রা জানান, এলাকাবাসী ও ভাড়াটিয়াদের চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়। তবে ততক্ষণে কলনির প্রায় ১৫টি কক্ষই পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা কোবির হোসেন জানান, আগুনের সূত্রপাত নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।

জমির মালিক মোঃ লুৎফর রহমান ওরফে ঠান্ডা মিয়া বলেন, “গ্যাস সিলিন্ডার লিকেজ থেকেই আগুন ধরে মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ১৫টি কক্ষ ভস্মীভূত হয়েছে।”

অন্যদিকে বাড়ির মালিক মোস্তফা হাজি বর্তমানে ফরিদপুরে অবস্থান করছেন। তিনি মোবাইল ফোনে জানান, ঘটনাটি শুনেছেন তবে বিস্তারিত কিছু জানেন না।

ক্ষয়ক্ষতির চিত্র. পুড়ে গেছে ১৪–১৫টি কক্ষ

ভাড়াটিয়াদের কোনো মালামাল উদ্ধার করা যায়নি

প্রতিটি কক্ষের আসবাবপত্র সম্পূর্ণ ভস্মীভূত

ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে প্রায় ১৫ লাখ টাকা

অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছেন অসংখ্য গার্মেন্টস শ্রমিক পরিবার। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রশাসনের দ্রুত পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে বলে দাবি করেছেন এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর