1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

আশুলিয়ায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাউসার গ্রেফতার

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৩১ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা মহানগর আওয়ামী লীগের সক্রিয় নেতা কাউসার আহমেদ (৫৫) কে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। শনিবার (১৬ আগস্ট ২০২৫) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আশুলিয়ার জামগড়া প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করেন আশুলিয়া থানা পুলিশের একটি টিম।

গ্রেফতারকৃত কাউসার আহাম্মেদের স্থায়ী ঠিকানা মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার নওয়াপাড়া (পশ্চিম) গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর মোহাম্মদপুর থানাধীন মোহাম্মাদপুর এলাকায় টোকিও শপিং মলে বসবাস করে আসছিলেন। তার পিতার নাম সাকিম আলী শেখ।

পুলিশ জানায়, ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া একটি মামলায় তিনি পলাতক আসামি ছিলেন। মামলার এফআইআর নং–৮৫, তারিখ ২৪ জুলাই ২০২৫; জি আর নং–৭০২/২৫। মামলায় দণ্ডবিধির ১১৪, ১৪৭, ১৪৮, ১০৯, ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

আশুলিয়া থানা পুলিশ,কে ফোন করে জিগ্যাসা করলে তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর