1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

আশুলিয়ায় বৃষ্টির পানিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ডুবে আছে রিকশা ভাড়ায় চরম ভোগান্তি 

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৮০ বার পঠিত

 

আশুলিয়া প্রতিনিধিঃ

টানা বৃষ্টির কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশসমূহ—বাইপেল, ইউনিক মোড়, জামগড়া ছয়তলা, সরকার মার্কেট, নরসিংহপুরসহ আশুলিয়া পর্যন্ত দীর্ঘ এলাকাজুড়ে সড়কজুড়ে দেখা দিয়েছে জলাবদ্ধতা। মহাসড়কের এসব অংশে রাস্তার ভাঙাচোরা ও খানাখন্দে ভরে গেছে, ফলে সৃষ্টি হয়েছে দুর্ভোগের নতুন অধ্যায়।

বৃষ্টির পানি সরতে না পারায় পুরো মহাসড়ক অনেক স্থানে নদীর মতো রূপ নিয়েছে। বিশেষ করে ছয়তলা মোড় থেকে নরসিংহপুর পর্যন্ত রাস্তা কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এরই মধ্যে আশুলিয়া ও জামগড়া এলাকার বাসিন্দারা জানিয়েছেন, পানি ও রাস্তার বেহাল অবস্থাকে পুঁজি করে রিকশাচালকরা সাধারণ যাত্রীদের কাছ থেকে কয়েকগুণ বেশি ভাড়া আদায় করছেন।

একজন যাত্রী বলেন, যে পথে আগে ১০ টাকা ভাড়া ছিল, এখন সেখানে ৫০ টাকা পর্যন্ত নিচ্ছে কোনো নিয়ন্ত্রণ নেই।

আরেকজন ক্ষুব্ধ যাত্রী বলেন, “রিকশা চালকেরা যাত্রীদের জিম্মি করে ফেলেছে। এই চরম দুর্ভোগে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।

স্থানীয়রা অভিযোগ করেছেন, বছরের পর বছর এই সড়কে সংস্কারের কাজ হয়নি। অল্প বৃষ্টি হলেই রাস্তাগুলো পানিতে ডুবে যায়। কিন্তু এই বর্ষায় তা চরম পর্যায়ে পৌঁছেছে। সড়ক উন্নয়ন ও পানি নিষ্কাশনের দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন এলাকাবাসী।

জনগণের দাবি, দ্রুত সড়ক সংস্কার ও রিকশা ভাড়ার উপর নজরদারি করতে হবে প্রশাসনকে। নতুবা প্রতিদিন হাজারো মানুষকে এই দুর্ভোগ বয়ে চলতে হবে।

জনগণের এই দূর্ভোগ লাগবে দৃষ্টি আকর্ষণ করেছেন।

১. সড়ক ও জনপথ বিভাগ (সওজ)-এর জরুরি সংস্কার কার্যক্রম গ্রহণ।

২. রিকশাচালকদের অতিরিক্ত ভাড়া নির্ধারণে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ।

৩. এলাকায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর