1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র সহ হত্যা মামলার আসামি গ্রেফতার

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১১৮ বার পঠিত

ইমরান খাঁন: আশুলিয়া প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে ছাত্র-জনতা হত্যা মামলা ও অস্ত্র মামলার আসামিসহ ৮ জন গ্রেফতার হয়েছে। উদ্ধার করা হয়েছে ২০টির বেশি দেশীয় অস্ত্র, একটি ইলেকট্রিক শকার, দুটি চোরাই মোটরসাইকেলসহ পাঁচটি মোবাইল ও ১০টি সিমকার্ড। এসময় বেশ কিছু মাদকদ্রব্যও উদ্ধার করা হয়।

সোমবার (০৪ আগস্ট) সকালে আশুলিয়ার জামগড়া, রূপায়ণ মাঠ ও ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আশুলিয়া থানা পুলিশ।

আটককৃতরা হলো, ছাত্র-জনতা হত্যা মামলার আসামি মো. আল আমিন মন্ডল, অস্ত্র মামলার আসামি জুনায়েদ হাসান জুনু।

এর মধ্যে কিশোর গ্যাং সদস্য রোমান ইসলাম, মো. স্বপন, রাফিউল ইসলাম রকি, মনির হোসেন ও ইয়ামিন হোসেন। এ সময় নুরুল হক নামের আরও একজনকে গ্রেফতার করেন যৌথ বাহিনী।

পুলিশ জানায়, সকালে আশুলিয়ার জামগড়া, রূপায়ণ মাঠ ও ভাদাইল এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেন। এই অভিযানে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি, অস্ত্র মামলার আসামি এবং কিশোর গ্যাং সদস্যসহ ৮ জনকে গ্রেফতার করে।

পরে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ২০টির বেশি দেশীয় অস্ত্রসহ দুটি চোরাই মোটরসাইকেল, পাঁচটি মোবাইল, ১০টি সিমকার্ড ও বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, সকালে বেশ কিছু দেশীয় অস্ত্রসহ ৮ জনকে আটক করে থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর