1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

আশুলিয়ার ভাদাইলে ইলেকট্রনিক্স ব্যবসায়ীর বাসায় চাঁদার দাবিতে সশস্ত্র সন্ত্রাসী হামলা

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৮১ বার পঠিত

আশুলিয়া (ঢাকা)

আশুলিয়ার ভাদাইল এলাকায় চাঁদার দাবিকে কেন্দ্র করে বিশিষ্ট ইলেকট্রনিক্স ব্যবসায়ী এনামুল হকের বাসায় এক ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে একদল যুবক দেশীয় অস্ত্রশস্ত্র, লোহার রড, পাইপ, রামদা ও আগ্নেয়াস্ত্রসহ এনামুলের বাড়িতে অতর্কিতভাবে হামলা চালায়।

 

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার জানিয়েছে, সন্ত্রাসীরা বাসার গেট ভেঙে প্রবেশ করে একের পর এক কক্ষ তছনছ করতে থাকে। এ সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং নগদ অর্থ মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। আতঙ্কে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জড়ো হতে থাকেন পরে হামলাকারীরা পালিয়ে যায়।

 

ভুক্তভোগী এনামুল হক জানান,গত কিছুদিন ধরে একটি চক্র আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় বৃহস্পতিবার রাতে তারা এই নৃশংস হামলা চালায় আমার স্ত্রী-সন্তান চরম আতঙ্কে রয়েছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এ ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

 

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনার ব্যাপারে আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর