1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

কাহারোলে স্কুলছাত্রী  অপহরণ ও ধর্ষণের অভিযোগে জাকির গ্রেফতার

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ,বীরগঞ্জ  (দিনাজপুর) প্রতিনিধি 

দিনাজপুরের কাহারোল উপজেলায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ধর্ষককে  থানা পুলিশ গ্রেফতার করে শনিবার ২৬ জুলাই সকালে আদালতে সোপর্দ করেছে।গ্রেফতারকৃত আসামি বীরগঞ্জ উপজেলার তথাকথিত ঝাড়বাড়ী নিউজ পোর্টালের পরিচালক ও প্রসাদ পাড়া গ্রামের আরকান আলীর ছেলে মোঃ জাকির হোসেন (২৭)।

  উপজেলার ৩ নং মুকুন্দপুর ইউনিয়নের  পাইকপাড়া গ্রামের মোঃ নিরব আলীর সতের বছরের কিশোরী মেয়ে সদ্য ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী, পরীক্ষার দ্বিতীয় দিনে অপহরণ হয়।

এ ব্যাপারে কিশোরীর মা আকলিমা খাতুন কাহারোল থানায়  ১৫ মে ২০২৫ নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করলে, মামলার মূল আসামি ধর্ষক জাকির হোসেনকে শুক্রবার বিকেলে  কাহারোল বাজার কদমতলা মোড় থেকে কাহারোল থানার এসআই একেএম সাব্বির হোসেন গ্রেপ্তার করতে সক্ষম হয।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার ৩ নং মুকুন্দপুর ইউনিয়নের  পাইকপাড়া গ্রামের মোঃ নিরব আলীর সতের বছরের কিশোরী মেয়ে  ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী, পরীক্ষার দ্বিতীয় দিনে কাহারোল ফিসারি গেটের সামনে থেকে  অপহরণ হলে কাহারোল থানা পুলিশ এজাহার ভুক্ত আসামি মোছাঃ মেরিনা আক্তার মিতু (২৮) কে ২৪ জুলাই  গ্রেফতার ও তার স্বীকারোক্তিতে  কাহারোল থানা পুলিশ মোবাইল প্রযুক্তি ব্যবহার করে গাজীপুর জেলার  শ্রীপুর থানা পুলিশের সহায়তায় তেলিহাটা ইউনিয়নের টেপীর বাড়ি পাড়ার মোছাঃ ফিরোজা বেগমের আসামি কর্তৃক ভাড়া বাসা থেকে কিশোরীকে উদ্ধার করে। উদ্ধারের পর ভিকটিম জবানবন্দিতে জানায়, আসামি মেরিনা আক্তার মিতুর সহায়তায় ধর্ষক মোঃ জাকির হোসেন কিশোরীকে বিভিন্ন স্থানে আটক রেখে যৌন নিপীড়নের জন্য  বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনসহ গাজীপুরের নমীর গ্রীন রিসোর্টে  তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে একাধিকবার ধর্ষণ করে।

কিশোরীর মা আকলিমা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, আমার মেয়ে ২০২৫ সালের এসএসসি পরিক্ষার্থী ছিল। প্রথম দিন পরীক্ষাও দিয়েছে, দ্বিতীয় পরীক্ষার দিন সে অপহরণ হয়। আমার নাবালিকা মেয়ের যে এত বড় ক্ষতি করল আমি তাদের কঠিনতম শাস্তির দাবি করছি।

কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন  নিশ্চিত করে জানান, মামলার তদন্ত  ও এজাহার নামীয় আসামির স্বীকারোক্তিতে ঘটনার প্রাথমিকভাবে সত্যতা মিলেছে।তদন্ত চলমান সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর