1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

কুমিল্লায় শিশু ধর্ষণ ও অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ বার পঠিত

এইচ এম শাহিন আলম:প্রতিনিধি কুমিল্লা 

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় দায়ের করা শিশু ধর্ষণ ও অপহরণ মামলার প্রধান আসামি মো. শাহিন আলম (২৫) গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃত শাহিন আলম কুমিল্লার কসবা উপজেলার কায়েমপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহিনের নির্দেশনায় এসআই মো. জাহাঙ্গীরের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

মামলার এজাহার অনুযায়ী, চলতি বছরের ১১ জানুয়ারি বিকেল ৫টার দিকে কসবা থানার খাদলা এলাকায় মামলার ৭ নম্বর আসামি নিলুফা আক্তারের বাড়িতে ১৮ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণ করেন শাহিন আলম। নিলুফা আক্তার শাহিনের খালা এবং ঘটনার সময় তার সহায়তাও ছিল বলে অভিযোগে বলা হয়েছে। শাহিন ওই তরুণীকে স্ত্রী পরিচয়ে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

পরবর্তীতে, ১ ফেব্রুয়ারি ভুক্তভোগী নারী ব্রাহ্মণপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং অপহরণ আইনে মামলা দায়ের করেন। মামলার বাদী বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

এএসপি মো. শাহিন বলেন, “মামলার পর থেকেই শাহিন পলাতক ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাকে থানায় আনা হয়েছে এবং মামলার পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর