1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

কুমিল্লার মুরাদনগরে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ: তারেক রহমান ও কায়কোবাদের খালাস উদযাপন

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

মুরাদনগর কুমিল্লা এইচ এম শাহিন আলম :স্টাফ রিপোর্টার

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ভাইস-চেয়ারম্যান ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মজলুম জননেতা শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের খালাস উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে আনন্দ মিছিল, আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার, ৫ সেপ্টেম্বর, বাঙ্গরা বাজার থানার ডাকবাংলা সুপার মার্কেট চত্বরে বাঙ্গরা বাজার সদর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাঙ্গরা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক গোলাম মোস্তফা।

 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক ও পশ্চিম বাঙ্গরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন অঞ্জন। 

 

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর ইউনিয়ন যুবদলের সভাপতি গাজী আব্দুল বাছির।

 

বক্তারা ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলাকে “ষড়যন্ত্রমূলক” ও “মিথ্যা” বলে উল্লেখ করেন। তারা অভিযোগ করেন, মুরাদনগরের নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও চলমান রয়েছে। তারা কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,এখন সময় এসেছে ষড়যন্ত্রকারীদের কঠোর হস্তে দমন করার, তাই কায়কোবাদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের আর ছাড় দেওয়া হবে না।

 

এছাড়াও আরও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরকার মজিব ,জহিরুল ইসলাম সিদ্দিকী, হাজ্বী আনিসুর রহমান খান, মাসুদ রানা, আবুল হোসেন, ফারুক আহমেদ বাদশা, জয়নাল মোল্লা, মোহাম্মদ তুহিন, হেদায়েত হোসেন, হাজ্বী জাহাঙ্গীর সওদাগর, মোঃ শহীদ ব্যাপারী, শফিকুল ইসলাম, শফিউল আলম চৌধুরী, নাঈম সরকার, আমিনুল ইসলাম খান তামিম এবং নাহিদ ইসলাম সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

 

আলোচনা শেষে একটি শুকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যার পরিচালনা করেন মাওলানা কারী মুফতি আবুল কালাম। দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দাদা কায়কোবাদ ও মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল আজিজের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

উল্লেখ্য, সম্প্রতি আপিল বিভাগ ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায় বহাল রেখে তারেক রহমান ও শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ অভিযুক্তদের খালাস প্রদান করেছে, যা দলীয় নেতা-কর্মীরা উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর