1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

কোটি কোটি শিক্ষার্থী আগামী তোমাদের জন্য অপেক্ষায়

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৭৩ বার পঠিত

আলী নিয়ামত আহবায়ক : দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই # প্রকৃত দেশপ্রেমিক তোমরাই! দেশের কোটি কোটি সাধারণ শিক্ষার্থী তোমরা। তোমাদের জন্যই ৫২ : ৭১ : ২৪ এসেছে। কিছু সংখ্যক লোভী দুর্নীতিবাজ আদর্শহীন বিভ্রান্তিরজালে আটকে পরা শিক্ষার্থীর জন্য তোমাদের নি:স্বার্থ অবদান ত্যাগ সাহস সততা কখনই ম্লান হতে পারেনা! তোমরা আকাশের উজ্বল তারকার মতোই চিরকাল জ্বল জ্বল করে জ্বলবে যতোদিন স্বাধীন বাংলাদেশ থাকবে। তোমাদের জন্য অপেক্ষা করছে আগামী। আর যারা বিশ্বাসঘাতক পরাশক্তি এবং বাংলাদেশ বিরোধী দলের দলদাস তারা চিরকাল মীরজাফর হিসেবেই মানুষের মুখের গালি হয়ে থাকবে। ইতিহাস কাউকে ক্ষমা করেনা! মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তোমরা যারা কোনো দলের কিম্বা সরকারের দলদাস ছিলে না * তারাই আগামীর বাংলাদেশ। তোমাদের মতো দেশের প্রায় ৫ কোটি শিক্ষার্থীই তাই আগামীর বাংলাদেশ। সেদিন তোমরা যেভাবে জেগে উঠলে ন্যায় ও সত্যের পথে থেকে ফুঁসে উঠলে গোটা জাতি তা দেখেছে! গোটা বিশ্বই যা মিডিয়ার কল্যাণে প্রত্যক্ষ করেছে! কি অসাধারণভাবে অপশক্তির মুকাবিলা করতে হয় এক এবং অভিন্ন হয়ে জাগতে হয় তা কিন্তু শাসক শোষক অপশক্তির দল * সবাই দেখলো। তোমাদের ন্যায্য দাবিগুলো মুহুর্তেই মেনে নিলো * মেনে নিতে বাধ্য হলো। এটাই প্রত্যাশা ছিলো আমজনতার! কয়েক ঘন্টার জন্য এটাই ছিলো বিপ্লব! যে বিপ্লবের দাবিদার তোমরাই। সবাই। একক কোনো নেতা বা দলের নয়? শিক্ষার্থীরা তোমাদের সততা সাহস দেশপ্রেম অপরাজেয় শক্তি। যে শক্তির কাছে অপশক্তির দলগুলো অসহায়। অথর্ব। অপরাধ অন্যায় অবিচার অত্যাচার দুর্নীতি আর নির্যাতনের প্রতিভু যারা তারাই জালিম। জনতার শত্রু। মানুষ মানবতার শত্রু। তোমাদের শত্রু। তোমরা চিনে রাখো এই শত্রুদের। যারা আগামীর বাংলাদেশের মাটিতে যেনো ঘুরে দাঁড়িয়ে কথা বলতে না পারে। মিথ্যা প্রতারণা কপটতায় কোনো দল করতে না পারে। জনতার কাছে না ভিড়তে পারে। তোমরাই অতন্ত্র প্রহরী হবে। রুঁখে দেবে তাদেরকে । আলোর মশাল হাতে তোমরা জেগে থেকো। সব দুর্নীতিবাজ সন্ত্রাসী চাঁদাবাজ খুনি অত্যাচারীদেরকে ভুলেও বিশ্বাস করবে না তোমরা। তোমরা তোমাদের পড়া লেখা নীতি আদর্শ থেকে বিন্দু সরে দাঁড়াবে না! যেমন এখন দেখতে পাচ্ছো তোমাদের মধ্য থেকেই কেউ কেউ গাড়ি বাড়ি অর্থ সম্পদের মালিক হয়েছে? ক্ষমতার অংশীদার হয়েছে? অপক্ষমতায় মেতে উঠেছে? তোমরা আগামীর দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার যোদ্ধা। তাই বর্তমানের ওইসব বিশ্বাসঘাতক প্রতারক কপটদের তোমরা চোখের সামনে রেখে পথ চলবে। কথা বলবে। প্রয়োজনে বারংবার ঘুরে দাঁড়াবে। রুখে দেবে সব অপশক্তিকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর