1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

গাজীপুরের দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে ৪ নেতা বহিষ্কার

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৪৩ বার পঠিত

মোঃ লিমন হোসেন 

চাঁদা দাবী, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি-আদর্শ ও সংহতির পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাজীপুর মহানগর বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৪ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বহিষ্কৃতরা হলেন—গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল হালিম মোল্লা, মহানগর বিএনপির সাবেক সদস্য এড. জিয়াউল হাসান স্বপন (জিএস স্বপন) এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী।

দলীয় সূত্রে জানা যায় অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দলবিরোধী কার্যকলাপ, চাঁদা আদায়সহ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগ যাচাই-বাছাই শেষে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে দল থেকে বহিষ্কারের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

বহিষ্কারের ফলে তারা বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন বলে দলীয় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিএনপির এক কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, “দলীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এবং দলের স্বচ্ছতা ও নৈতিক অবস্থান ধরে রাখতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলের কেউই নীতিমালা ও আদর্শের ঊর্ধ্বে নয়।”

এদিকে, বহিষ্কৃত নেতাদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দলীয় সিদ্ধান্তের ফলে গাজীপুর মহানগর বিএনপিতে নতুন করে উত্তাপ সৃষ্টি হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর