1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

গাজীপুর নতুন ৬ আসনে জনপ্রিয়তার শীর্ষে বিএনপির প্রার্থী সরকার জাবেদ আহমেদ সুমন

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৬২ বার পঠিত

মোঃ আবু হাসান আকন্দ 

গাজীপুর নতুন ৬ আসনে-বিএনপির সম্ভাব্য প্রার্থী সরকার জাবেদ আহমেদ সুমন জনগণের জনপ্রিয়তার শীর্ষে আছেন বলে মন্তব্য করেছেন ৬ আসনের সাধারণ মানুষ। 

গাজীপুর মহানগর ৩৪ নং ওয়ার্ড থেকে ৫৭ নং ওয়ার্ড পর্যন্ত নতুন আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত হচ্ছেন গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানা বিএনপির সংগ্রামী সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। 

তিনি টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি হিসেবেও জনসেবার সুযোগ পেয়েছেন, যেখানে তাঁর কাজের জন্য স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন । তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘনিষ্ঠ জন হিসাবে দলের একজন সংগ্রামী নেতা হিসেবে পরিচিত পান।বিএনপির নেতাকর্মীদের মধ্যে তাঁকে নিয়ে ব্যাপক সমর্থন রয়েছে, এবং অনেকেই মনে করেন, নিরপেক্ষ নির্বাচন হলে তিনি নিশ্চিত বিজয়ী হবেন ।

বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে দলে একাধিক প্রার্থী থাকায় বিভক্তি দেখা দিতে পারে, তবে সরকার জাবেদ আহমেদ সুমন এর স্থানীয় গ্রহণযোগ্যতা তাঁকে শক্ত প্রতিদ্বন্দ্বী করে তুলবে ।

জনগণের প্রত্যাশা টঙ্গী শিল্পাঞ্চলের মানুষ উন্নয়নের ধীরগতিতে অসন্তুষ্ট, যা সরকার জাবেদ আহমেদ সুমনের পক্ষে কাজে লাগানোর সুযোগ তৈরি করেছে ।

তিনি তাঁর প্রচারণায় স্থানীয় সমস্যা, শ্রমিকদের অধিকার ও দুর্নীতিমুক্ত প্রশাসন এর উপর জোর দিচ্ছেন। তাঁর দাবি, নিরপেক্ষ নির্বাচন হলে তিনিই জিতবেন।

সরকার জাবেদ আহমেদ সুমন বিএনপির পক্ষে গাজীপুর-৬ আসনে একটি শক্তিশালী প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছেন। দলের ঐক্য ও ভোটারদের সমর্থনে তিনি আসনটিতে বিজয়ী হবেন। তবে এই আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত হচ্ছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সংগ্রামী সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী গাজী মোশাররফ বলেন সরকার জাবেদ আহমেদ সুমন ক্লীন ইমেজের রাজনীতি করেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘনিষ্ঠ জন। বিএনপি থেকে সরকার জাবেদ আহমেদ সুমনকে মনোনয়ন দিলে গাজীপুর নতুন ৬ আসনে বিজয়ী হয়ে উপহার দিবেন। তিনি টঙ্গীর ঐতিহ্যবাহী সরকার পরিবারের সন্তান। তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা ও গণ স্বাস্থ্য ট্রাষ্টের চেয়ারম্যান ডাক্তার নাজিম উদ্দিন সরকার। তিনি কখনো প্রতি হিংসার রাজনীতি করেন না। তিনি সব সময় এলাকার সাধারণ মানুষের কথা চিন্তা করেন এবং তাদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। গাজী মোশাররফ আরও বলেন বিএনপির একাধিক প্রার্থী থাকলেও সরকার জাবেদ আহমেদ সুমন এর জনপ্রিয়তা সবার শীর্ষে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরকার জাবেদ আহমেদ সুমন ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচন করলে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হবে- ইনশাআল্লাহ্।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর