1. admin@dailyajkerdurnity.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কালিয়াকৈরে সরকারি কলেজের নব-নির্মিত ভবণের উদ্বোধন মাদকবিরোধী অভিযানে গাঁজা উদ্ধার, নারী আসামি গ্রেফতার* বরগুনার অভিযানে আমতলী থানা এলাকা থেকে ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০১ (এক) জন আসামী গ্রেফতার মিঠামইনে জমজমাট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া সদরে ০৯ জনকে গ্রেফতার ও  ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান বিশেষ কৌশলে ৩ কেজি গাঁজা পাচারকালে ০২ জন গ্রেফতার–ডিএনসি_বগুড়া জন্মদিনে সবার কাছে দোয়া চাইলেন মো. হাবিবুর রহমান ভূঁইয়া জগন্নাথপুর ভূমি অফিসে অনিয়মের অভিযোগ সরকারি ফি’র বাইরে টাকা আদায়ের অভিযোগ, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ নায়েবের বিরুদ্ধে আশুলিয়ায় স্ত্রী-সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ, রামদাসহ স্বামী আটক সাভারে পুলিশ হত্যাকারীকে গ্রেফতার

গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১২২ বার পঠিত

 

 

২০১২ সালের সেপ্টেম্বরের প্রথম দিকে গোপদীঘি থেকে সন্ধ্যার দিকে খবর এলো,আম্মা খুব অসুস্থ।বর্ষাকাল,চারিদিকে হাওরের পানি আর পানি,ঘোর অন্ধকার।জাফ্রাবাদে দাঁড়িয়ে আম্মাকে দেখার জন্য অস্থির হয়ে ছটফট করছিলাম।সেই দিশেহারা মুহূর্তে কোনো কথা না ভেবে তুমি এসে সামনে দাঁড়ালে।বললা“এত চিন্তা করার কিছু নাই,চল আমি যাবো তোমার সাথে।”ঘোর সন্ধ্যায় ওই উত্তাল হাওরে নৌকায় করে আমার সাথে গোপদীঘির উদ্দেশ্যে ছুটে চললা তুমি।আম্মার অবস্থার অবনতি হওয়ায় আবার সেই রাতেই আম্মাকে নিয়ে হাওরের ঢেউয়ের সাথে যুদ্ধ করে ছুটে এলাম কিশোরগঞ্জের সদর হাসপাতালে,হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানালেন আম্মা আর নেই,আমি দিশেহারা হয়ে বেহুশ হয়ে পড়লাম,এই অবস্থায় আম্মা কে নিয়ে গোপদীঘি ফেরত আসলাম সাথে ছিলে তুমি।

 

 

 

​শুধু সেদিনই নয়,জাফ্রাবাদে ঘর তোলার সময় যখন আমি দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম,তখনও প্রথম সাহসটা তুমি-ই দিয়েছিলে।এমন শত শত গল্প,শত শত স্মৃতির সাগরে তুমি জড়িয়ে আছো ভুট্টু।জীবনের কোনো কাজে কখনো পিছপা হতে দেখিনি তোমাকে।তুমি শুধুই বন্ধু ছিলে না,তুমি ছিলে আমার কলিজার টুকরা, আমার সাহস,আমার ডান হাত।

 

 

 

​আজ ঠিক সন্ধ্যার পর খবর এলো,তুমি আর নেই।
​ইতিহাস যেন বড় নিষ্ঠুরভাবে নিজেকে ফিরিয়ে আনলো।আজ সেই একই বর্ষাকাল,চারিদিকে থৈ থৈ পানি,চারপাশজুড়ে ডাকাতের ভয় আর উপদ্রব।আজ আমি গোপদীঘিতে থমকে দাঁড়িয়ে আছি।কিন্তু আজ তোমাকে একনজর দেখতে যাওয়ার মতো কোনো ‘ভুট্টু’ আমার পাশে নেই।এত রাতে,এমন দুর্যোগে আমাকে সাহস দিয়ে তোমাকে দেখতে নিয়ে যাওয়ার মতো আর কেউ নেই।
​আজ আমি নিঃস্ব,একেবারে একাকী।আমার দুটো হাতই যেন একসাথে ভেঙে গেছে।এত দ্রুত আল্লাহ তোমাকে আমাদের থেকে কেড়ে নিয়ে চলে যাবে,তা স্বপ্নেও ভাবতে পারি নাই।
​আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুক এবং আমার কলিজার টুকরা বন্ধুকে পরপারে পরম শান্তিতে রাখুক।(আমিন)।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর