1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ 

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২২৭ বার পঠিত

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:

গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা ও ঢাকা-আরিচা মহাসড়ক ব্লকেড করেছে এনসিপির নেতৃবৃন্দরা। 

 

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার এলাকা এবং ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাস স্ট্যান্ড এলাকা ব্লকেড করেন তারা। 

জানা যায়, গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে সারাদেশের মত নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার এলাকায় এনসিপির কেন্দ্রীয় সদস্য আসাদুল ইসলাম মুকুলের নেতৃত্বে ব্লকেড করা হয়। এতে ওই মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীসহ সাধারণ মানুষ। পরে বিকেল পৌণে ৬টার দিকে তারা ময়াসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।  

ব্লকেডে এসম উপস্থিত ছিলেন, ছাত্র সমাজের সদস্য সচিব ফরিদ আহমেদ সোহাগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাভার উপজেলার যুগ্ন আহবায়ক লিখন, আদিল ও আপন সহ দুই শতাধিক নেতাকর্মী।  

এদিকে, একই কারণে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাস স্ট্যান্ড এলাকা ব্লকেড করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর