1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

ঘুমন্ত গাজীপুর সিটি কর্পোরেশনে অবৈধভাবে খাল দখলের মহা উৎসব

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৩৪ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় চলছে অবৈধভাবে খাল দখলের মহা উৎসব। নগরীর প্রাণ ও পরিবেশ রক্ষার জন্য অপরিহার্য এসব খাল আজ প্রভাবশালী দখলদারদের করাল গ্রাসে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে, ফলে দখলদাররা বেপরোয়া হয়ে উঠেছে।

একসময়ের স্বচ্ছ ও প্রশস্ত খাল এখন ইট-বালুর বাঁধা ও বাণিজ্যিক স্থাপনায় রূপ নিয়েছে। এসব দখল ও ভরাটের কারণে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাচ্ছে, সৃষ্টি হচ্ছে ভয়াবহ জলাবদ্ধতা। নগরবাসীর শঙ্কা, এই অবস্থা চলতে থাকলে সামনের বর্ষায় গাজীপুরে বড় ধরনের জলাবদ্ধতা ও জনদুর্ভোগ অনিবার্য হয়ে পড়বে।

পরিবেশবিদরা বলছেন, নগরের টেকসই উন্নয়ন ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য অবিলম্বে অবৈধ দখল উচ্ছেদ, খালের স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার এবং সিটি কর্পোরেশনকে সক্রিয় পদক্ষেপ নিতে হবে। অন্যথায়, উন্নয়নের স্বপ্ন জলাবদ্ধতার দুঃস্বপ্নে রূপ নেবে।

উপরোক্ত বিষয়গুলো নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি, সিটি কর্পোরেশনের প্রশাসককে না পেয়ে সিও সোহেল হাসান এর সাথে যোগাযোগের চেষ্টা করা হয়, সিটি কর্পোরেশনের অফিসে তাকে না পেয়ে মুঠো ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর