1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

জমি দখলের নাটক লিজপ্রাপ্ত সাংবাদিক মানিককে ঠেকাতেই ষড়যন্ত্রমূলক মামলা

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

সাভার প্রতিনিধিঃ

সাভার প্রেসক্লাবের সভাপতি ও নিউজ ২৪-এর সিনিয়র সাংবাদিক নাজমুল হুদা’র বিরুদ্ধে জমি দখলের অভিযোগে দায়ের করা একটি মামলা নিয়ে এলাকায় চলছে তুমুল বিতর্ক।

 

মামলার বাদী দাবি করছেন, সাভার পৌরসভার ভাগলপুর এলাকায় তাদের পারিবারিক জমিতে দখলের চেষ্টা করা হয়েছে। তবে স্থানীয়রা বলছেন—এই জমিটি সরকারি খাস খতিয়ানভুক্ত “ক” তালিকাভুক্ত সম্পত্তি, যার লিজ নিয়েছেন সাংবাদিক মেহেদী হাসান ওরফে মানিক।

 

তথ্যানুসন্ধানে জানা যায়, সরকারি নিয়ম মেনেই সাংবাদিক মানিক লিজপ্রাপ্ত হয়ে সম্পত্তিতে নির্মাণ কাজ শুরু করলে কিছু ব্যক্তি সেই কাজে বাধা দেয়। এরপরই একটি কুচক্রী মহল এই প্রকৃত লিজধারী ও সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে।

 

স্থানীয় সাংবাদিক সমাজ বলছে—যেখানে সরকারি কাগজে লিজ আছে, সেখানে নির্মাণকাজ বাধাগ্রস্ত করা এবং উল্টো মামলা দিয়ে সম্মানহানির চেষ্টা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।

 

সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন—

“আমি দখলের ঘটনায় জড়িত নই। বিষয়টি সম্পর্কে আমি ফেসবুকের মাধ্যমে জেনেছি। একটি মহল আমার ও আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”

 

সাভার মডেল থানার পুলিশ জানান—মামলার কপি হাতে পেলেই যথাযথ তদন্ত করে আদালতে রিপোর্ট জমা দেওয়া হবে।

 

এখন প্রশ্ন উঠছে— একজন সরকারি লিজধারী সাংবাদিকের কাজে বাধা দিয়ে তার বিরুদ্ধে মামলা কার স্বার্থে?

কেনই বা একজন প্রতিষ্ঠিত সাংবাদিকের নাম জড়ানো হলো এমন ঘটনার সঙ্গে সত্য কি শুধু ধামাচাপা দেওয়ার জন্যই এই মামলা?

নাকি এটি সাংবাদিকতার কণ্ঠরোধের আরও একটি প্রচেষ্টা?

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর