1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

জাতীয় দৈনিক আজকের দুর্নীতির মন্ডলীর সভাপতি আলী নিয়ামত কলাম

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৭৪ বার পঠিত
  • জুলাই ৩৬ বিপ্লবের ১ বছরে আমরা কি পেলাম? কি হারালাম! স্বভাবতই প্রশ্ন জাগে সাধারণ শিক্ষার্থী আমজনতার! যারা জনপথে নেমে বুকের তাজা রক্ত ঢেলে বিগত জালিম সরকারকে উৎখাত করেছে। হাজার হাজার শহীদ ও আহত হয়েছে! কিন্তু বিজয়ের এক বছরে দেশের শান্তি ফিরেছে কি? লুটপাট দুর্নীতি ছিনতাই চাদাবাজী বাড়ি জমি দোকান ব্যবসা শিল্পপ্রতিষ্ঠান দখল ইত্যাদি কমেছে কি? এনসিপি ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে ২৪ দফা ইশতেহার ঘোষণা দিলো আজ! দিলো নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা। প্রশ্ন বিগত ১ বছরে বিপ্ললীদের বা জুলাই ৩৬ যোদ্ধাদের অর্জন কি? সফলতা কি? ব্যর্থতার পরিমাণ কতোটুকু তা কিন্তু সাধারণ শিক্ষার্থী জনতা হিসেব কষতে শুরু করেছে! শাহবাগে ছাত্রদলের সমাবেশ একই সাথে হলো বিকেলে। কোটি কোটি দর্শক দেখলো কোন সমাবেশে কতোজন উপস্থিত হয়েছে। নিরপেক্ষ বিচারে ছাত্রদলের ৪ ভাগের ১ ভাগ জমায়েত হয় এনসিপির সমাবেশে! যা কিন্তু নতুন এই দলের জন্য খুবই আশংকাজনক! কেননা বিএনপি কিন্তু নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা দেয়নি? দেয়নি দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই স্লোগানও। এনসিপিও দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই ঘোষণা দেয়নি আজ। অথচ জামাতে ইসলামী মহাসমাবেশে সেদিন দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই ঘোষণা দিয়েছে এবং আমীর ডা. শফিকুর রহমান বারবার তার বক্তব্যে অসুস্থ শরীরে উচ্চারণ করেছেন। নিরপেক্ষ বিচারে সেদিন জামাতের সমাবেশে যে জনসমুদ্র হয় তার অর্ধেকও ৩ আগস্ট বিএনপি বা ছাত্রদল এবং এনসিপির সমাবেশে হয়নি? এটা কোন অশনি সংকেত আগামী জাতীয় নির্বাচনে! জামাতও কিন্তু নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা দেয়নি সেদিন! দেশে কি তবে একাত্তরের স্বাধীন বাংলাদেশ এর পক্ষের শক্তি এবং শিক্ষার্থী জনতার সমর্থন বেশি? ভেবে দেখতে হবে এনসিপিকে অবশ্যই! বিপ্লব হয়নি এটাই বাস্তবতা। বিপ্লব হলে বিপ্লবী সরকার হতো। সাংবিধানিক সরকারই তো চলছে ড. ইউনূসের নেতৃত্বে। বিপ্লবী সরকার গঠিত হলে অবশ্যই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা পেতো জোর গলায় বলা যায়। তবে আল্লাহ বলেন : নিরাশ হয়োনা। নিরাশ হতে নেই। নিরাশ হলে ঈমান নষ্ট হয়। তাই আর একটা বিপ্লব হতে হবে। সেটা হবে সামাজিক বিপ্লব। যে বিপ্লবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে। হবে নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ!
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর