1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হতে চান মোঃ মাহমুদুল ইসলাম প্রামাণিক

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

মোঃ আবু হাসান আকন্দ 

আগামী জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হতে চান মোঃ মাহমুদুল ইসলাম প্রামাণিক। আগামী নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন মোঃ মাহমুদুল ইসলাম প্রামাণিক। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন এবং সুন্দরগঞ্জবাসীকে সাথে নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। মোঃ মাহমুদুল ইসলাম প্রামাণিক সমাজ সেবায় দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় তিনি গাইবান্ধা সুন্দরগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদ অলংকৃত করেছেন।

মো:মাহমুদুল ইসলাম প্রামানিক সদস্য সচিব -সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি, যুগ্ম সাধারণ সম্পাদক গাইবান্ধা জেলা বিএনপি,সভাপতি বেলকা ডিগ্রি কলেজ,সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি

গাইবান্ধা জেলা শাখা,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি এবং সহকারী প্রধান শিক্ষক ভাটিকাপাসিয়া সেসিপ উচ্চ বিদ্যালয়।তিনি এ বিষয়ে সাংবাদিকদের বলেন,আধুনিক,স্মাট,নিরাপদ ও মডেল নগরী গড়তে সবার সহযোগিতা কামনা করছি। আমাকে যদি এবার সংসদ সদস্য নির্বাচিত করা হয় তাহলে বিগত মেয়াদে যে উন্নয়ন হয়েছে, এর থেকে বেশি উন্নয়ন করবো।তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে কাজ করবো।জনাব তারেক রহমানের দিক নির্দেশনা মেনে সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করেছি এবং করবো আমি আপনাদের এলাকার সন্তান ও আমি আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চাই। আপনাদের ভালেবাসা ও সমর্থনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন,নদী ভাঙ্গন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবো

 

 সুচিকিৎসার ব্যবস্থা লেখাপড়া ও খেলাধুলার মান আরো সমৃদ্ধ করতে কাজ করে যেতে চাই। এজন্য আপনাদের সবার দোয়া ভালোবাসা নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রত্যাশা করছি।তিনি আরোও বলেন আমাকে নির্বাচিত করলে আধুনিক স্মার্ট নগরী বিনির্মানের যে প্রচেষ্টা রয়েছে তা বাস্তবায়নে কাজ করবো ইনশাআল্লাহ । মানুষের দুঃখ, দুর্দশা, ক্ষুধা ও দারিদ্রমুক্ত নগরী গঠনে কাজ করবো আমি কখনোই নিজের উন্নয়নে নয় বরং নগরবাসীর উন্নয়নে কাজ করেছি- আগামীতেও করবো। অতীতে যেভাবে সকলের বিপদে ঝাঁপিয়ে পড়ে সহযোগিতার হাত বাড়িয়েছি ঠিক তেমনি ভাবে আগামীতেও মানুষের পাশে থাকবো। আমার মূল লক্ষ্যই হচ্ছে জনগণের ঘরে ঘরে নাগরিক সেবা পৌঁছে দেওয়া এই নগরকে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি মডেল নগরী হিসাবে উপহার দিবো- ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর