1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

টঙ্গীতে তরুণীর রহস্যজনক মৃত্যু: শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের থানায়

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার পশ্চিম আরিচপুর এলাকায় এক তরুণীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর পেছনে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের অভিযোগ তুলেছেন নিহতের পরিবার।

নিহত তরুণীর নাম মিতু (১৮)। চার বছর আগে জোরপূর্বক তার বিয়ে হয় আল-আমিন (৩৫) নামে এক ব্যক্তির সঙ্গে, যার আগেও এক স্ত্রী ও সন্তান রয়েছে বলে জানা গেছে।

নিহতের বাবা চাঁন মিয়া জানান, বিয়ের পর থেকেই মিতুকে তার স্বামী আল-আমিন ও প্রথম স্ত্রী শাহীনা (২৬) যৌথভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। বারবার যৌতুকের জন্য চাপ দেওয়া হতো। “মেয়ের শান্তির জন্য একাধিকবার টাকা-পয়সা দিয়েছি, কিন্তু অত্যাচার থামেনি,” বলেন চাঁন মিয়া।

চাঁন মিয়ার অভিযোগ, আল-আমিন, শাহীনা ও তাদের ঘনিষ্ঠ আত্মীয় শাহীনা এবং সোহেল (২৫) – যাদের বাড়ি টঙ্গীর ব্যাংকের মাঠ এলাকায় – নিয়মিত মিতুর ওপর নির্যাতন চালাতেন। একপর্যায়ে অতিরিক্ত নির্যাতনের ফলে মিতু অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা করালে রক্তে ইনফেকশন, ডায়াবেটিসসহ একাধিক জটিল রোগ ধরা পড়ে। দীর্ঘ চিকিৎসার পর গত ২৩ জুন ২০২৫ তারিখে তিনি মৃত্যুবরণ করেন।মেয়ের মৃত্যুর পরও নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে চাঁন মিয়া বলেন, “অভিযুক্তরা হুমকি দিয়েছে, কেউ আইনি পদক্ষেপ নিলে আমাদের মেরে ফেলা হবে।” এই ভয়ে এতদিন মামলা করতে পারেননি তিনি।

বর্তমানে পরিস্থিতি কিছুটা অনুকূলে আসায় তিনি টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সঠিক তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর