1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

টঙ্গীতে পৃথক দুটি স্থান থেকে ২ কিশোরীর লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৯০ বার পঠিত

টঙ্গী প্রতিনিধিঃ

গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থান থেকে মরিয়ম আক্তার ও রাবেয়া আক্তার বৃষ্টি নামে ২ কিশোরীর লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। 

সোমবার(২৮ শে জুলাই ২০২৫ ইং) সকাল ১১ ঘটিকার সময় ও বিকেল ৪ ঘটিকার সময় টঙ্গীর দত্তপাড়া ও পূর্ব আরিচপুর জামাই বাজার এলাকা থেকে লাশ গুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন শেরপুর জেলার শ্রীবরদী থানার তাতীহাট নয়াপাড়া এলাকার হামিদুর রহমানের মেয়ে মরিয়ম আক্তার (১৩) ও টঙ্গীর দত্তপাড়া টেকবাড়ি এলাকার মহিউদ্দিন সরকার বাবুলের মেয়ে রাবেয়া আক্তার বৃষ্টি (১৭)।

পুলিশ জানায়, টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর জামাই বাজার এলাকার জনৈক হাজী সিরাজুল হকের বাড়ির ভাড়াটিয়া হামিদ রুবিয়া দম্পতির মেয়ে মরিয়ম মানসিক প্রতিবন্ধী ছিলেন। সোমবার দুপুরের পর নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে তার বাবা ও পরিবারের সদস্যরা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ লাশ উদ্ধার করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রতিবন্ধী হওয়ায় হতাশাগ্রস্থ হয়ে আত্মহত্যা করেছে সে। 

অপর দিকে একই দিন সকালে টঙ্গীর দত্তপাড়া টেকবাড়ি এলাকা থেকে রাবেয়া আক্তার বৃষ্টি নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ঐ শিক্ষার্থী পরিবারের সাথে অভিমান করে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। 

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, পৃথক স্থান থেকে দুটি মরদেহ উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর