1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

টঙ্গীতে বস্তি কেন্দ্রিক মাদক-ছিনতাইয়ের রমরমা ব্যবসা নেতৃত্বে কালিগঞ্জের বাচ্চু ও তার পরিবার

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৮০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর মহানগরের টঙ্গী রেলওয়ে স্টেশন ও কো-অপারেটিভ ব্যাংক মাঠ সংলগ্ন বস্তি এলাকায় গড়ে উঠেছে একটি ভয়ঙ্কর মাদক ও ছিনতাই চক্রের আস্তানা। অভিযোগ রয়েছে, কালিগঞ্জের বাসিন্দা বাচ্চু মিয়ার নেতৃত্বে তার পুরো পরিবার এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

 

জানা গেছে, বাচ্চুর ছেলে শফি, শফির স্ত্রী শারমিন, বাচ্চুর স্ত্রী সেলিনা, আরেক পুত্রবধূ সৃতি ও আত্মীয় বাসনা নিয়মিতভাবে মাদক ব্যবসার সাথে জড়িত। বাচ্চুর বড় ছেলে সাইদুল হোন্ডায় ‘প্রেস’ লেখা স্টিকার লাগিয়ে এলাকায় মাদক সরবরাহ করে। অন্যদিকে, তার আরেক ছেলে লাল টঙ্গীর চিহ্নিত ছিনতাইকারী হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, এই পরিবারের সদস্যদের নামে একাধিক মাদক ও ছিনতাইয়ের মামলা রয়েছে। টঙ্গী রেলওয়ে স্টেশন সংলগ্ন সরকারি জমিতে অবৈধভাবে দোকান বসিয়ে সেখানে ১০-১২ জন সেলসম্যানের মাধ্যমে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে ইয়াবা, ফেনসিডিল ও ভয়ংকর নেশাদ্রব্য প্যাথিটিন। এলাকাবাসী চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের নাকের ডগায় এই অবৈধ কর্মকাণ্ড চললেও রহস্যজনক কারণে কেউই কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না। ফলে টঙ্গীর মতো জনবহুল এলাকায় মাদক ও ছিনতাইয়ের ভয়ঙ্কর মরণফাঁদ দিনদিন আরও বিস্তৃত হচ্ছে।

এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন নাগরিকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর