1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

টঙ্গীতে বিএনপি নেতার অপরাধমূলক কর্মকাণ্ডে বাধা দেওয়ায় যুবদল নেতাকে হত্যার হুমকি  

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৩১ বার পঠিত

স্টাফ রিপোর্টার : 

টঙ্গীতে বিএনপি নেতার অপরাধমূলক কর্মকান্ডে বাধা দেওয়ায় যুবদল নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। 

অভিযুক্ত বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানাধীন ৫৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির সরকার। 

ভুক্তভোগী যুবদল নেতা মিজানুর রহমান মৌসুম মন্ডল। তিনি ৫৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী। এ বিষয়ে ভুক্তভোগী যুবদলনেতা টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ আগষ্ট সন্ধ্যায় জাকির সরকার সন্ধ্যায় মন্ডল মার্কেটে এসে প্রকাশ্যে মৌসুম মন্ডলকে হুমকি প্রাণনাশের হুমকি প্রদান করে। প্রকাশ্যে দিবালোকে প্রাণনাশের হুমকি দেয়ায় আইনের আশ্রয় নিয়েছেন মৌসুম মন্ডল। 

ভুক্তভোগী মৌসুম মন্ডল জানান, জাকির সরকার দীর্ঘদিন যাবৎ এলাকায় ত্রাসের রাজত্ব বহাল রেখেছেন। এলাকার সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক কারবারীদের শেল্টার দাতা তিনি। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। তার অপরাধ কার্মকান্ডের প্রতিবাদ করতে গেলেই শুরু হয় হুমকি ও হামলার শিকার হতে হয়। 

তিনি আরোও বলেন, জাকির সরকার আদর্শ পাড়া কবরস্থান রোড এলাকায় পরিতেক্ত ভবণে মাদক ও জুয়ার আসর চানান। গত ২৩ জুলাই রাতে আমরা বিষয়টি জানতে পেরে প্রসাশনকে অবগত করে দেয়ার পর থেকেই আমার সাথে বিরোধীতা শুরু হয়। তারপর থেকেই আমাকে বিভিন্ন সময় হুমকি ও প্রাণনাশের পায়তারা করে আসছে। 

ভুক্তভোগী আরও বলেন, কিছুদিন আগেও জাকির সরকার বিএনপির নাম ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তারিতকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে ও তার ব্যবসা দখল করে নেয়। 

 

অভিযুক্ত বিএনপি নেতা জাকির সরকার মুঠোফোনে জানান, অভিযোগের বিষয়ে আমি অবগত নই। অভিযোগের তদন্তে আমি দোষী প্রমাণিত হলে আমি শাস্তি মেনে নিবো।   

টঙ্গী পশ্চিম থানা বিএনপি’র আহবায়ক প্রভাষক বশির উদ্দিন বলেন, দলের নাম ভাঙ্গীয়ে যদি কেউ অন্যায় ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর