
দৈনিক আজকের দুর্নীতির সম্পাদক মন্ডলী সভাপতি আলী নিয়ামতের কলাম : সামনে এগিয়ে যাওয়ার বড় বাধা দুর্নীতি ১৯৭২ থেকে ২০২৫ দীর্ঘ এই সময়ের যাত্রায় স্বাধীন বাংলাদেশ দুর্নীতিতে নিমজ্জিত? ৭২ সালে ১ কেজি চাউলের মূল্য ছিল ১ টাকা ২০২৫ সালে এসে তা ১ শত টাকা? যা দুর্নীতিবাজদের কারণেই এই করুণ পরিণতি ঘটেছে! পতিত এবং বিতাড়িত ফ্যাসিস্ট প্রধান মন্ত্রী শেখ হাসিনা গর্ব করে যেদিন বলেন : আমার বাড়ির পিয়নও ৪ শত কোটি টাকার মালিক! সেদিন রূপসী বাংলা টিভির দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই অনুষ্ঠানে বলি : প্রধানমন্ত্রী আপনার পিয়নই যদি ৪ শত কোটি টাকার মালিক হয় তবে মন্ত্রী এমপি সচিব দলের নেতা কর্মীরা কতো শত বা হাজার কোটি টাকার মালিক সেটির তালিকা দিন? সময়ের যাত্রায় কি দেখতে পাচ্ছি! হাজার হাজার দুর্নীতিবাজ পালিয়ে গেছে যাদের সম্পদের পরিমাণ হাজার হাজার কোটি টাকা? লাখ লাখ দুর্নীতিবাজ দেশে এখনও আছে। তাদের অর্থ সম্পদ বাজেয়াপ্ত করে সেই টাকা দিয়ে কয়েক বছরের জাতীয় বাজেট বাস্তবায়ন করা সম্ভব। বিনামূল্যে অসহায়দেরকে চিকিৎসা সেবা নিশ্চিত করা যায়। হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান কারখানা শিল্প বাণিজ্য প্রতিষ্ঠান গড়া যায়। কে নেবে এই উদ্যোগ। সবাই তো রাজার নীতি রাজনীতিতে বিশ্বাসী? কেউ তো জনতার নীতি জননীতি করে না! ক্ষমতায় গিয়ে সবাই নিজেদেরকে রাজা ভাবতে শুরু করে? আর স্বেচ্ছাচারিতা অত্যাচার নির্যাতন চালায় নিরীহ জনতার ওপর! সাথে দুর্নীতির পাহার গড়ে তোলে এক একজন? বিদেশে টাকা পাচার করে লাখ লাখ হাজার কোটি টাকা? যা জুলাই ৩৬ বিপ্লবের পর দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসছে প্রতিনিয়ত! কিন্তু সমস্যার সমাধান মিলছে কি? শাস্তি পাচ্ছে কি দুর্নীতিবাজরা? তাদের কালো টাকা দুর্নীতির সম্পদ আজ কি উদ্ধার করে তা জনতার কল্যাণে যারা বিপ্লব ঘটালো সেসব বিপ্লবী শিক্ষার্থীদের কল্যাণে, সাধারণ কোটি কোটি শিক্ষার্থীর কল্যাণে ব্যয় করার ব্যবস্থা হয়েছে কি? তাই জাতির প্রত্যাশা একটাই : দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। ২৬ জুন ২০২৫