1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

ধামরাইয়ে জনবসতিপূর্ণ এলাকায় বিক্রি হচ্ছে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর কেমিক্যাল ড্রাম: স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

মোঃ এনামুল হক আবির প্রতিনিধিঃ

 

ঢাকার ধামরাই পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত জনবসতিপূর্ণ এলাকায় কোনো ধরনের সরকারি অনুমোদন কিংবা নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই বিক্রি হচ্ছে ভয়ংকর কেমিক্যাল ও এসিডযুক্ত ড্রাম। সরাসরি গার্মেন্টস ও কেমিকেল কারখানা থেকে এসব ব্যবহৃত ড্রাম সংগ্রহ করে খোলা বাজারে বিক্রি করছেন এক ব্যক্তি, মোঃ মনিরুজ্জামান (মনির)। তার এ কর্মকাণ্ড ইতোমধ্যেই জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

 

ভয়ঙ্কর কেমিক্যাল ড্রামের খোলা বাজারে রমরমা ব্যবসা রেজমিনে পরিদর্শনে দেখা যায়, ধামরাই পৌরসভার প্রধান সড়কের পাশে এবং ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় গার্মেন্টস ও কেমিকেল কারখানা থেকে সংগ্রহ করা ড্রামগুলো রাখা হচ্ছে খোলা জায়গায়। এসব ড্রামের ভেতরে আগে বিভিন্ন ধরনের এসিড ও বিষাক্ত কেমিকেল সংরক্ষিত ছিল। বর্তমানে সামান্য হুইল পাউডার দিয়ে তা ধুয়ে সাধারণ মানুষকে বিক্রি করা হচ্ছে। স্থানীয় লোকজন জানিয়েছেন, তারা এসব ড্রাম সস্তায় কিনে চাল, ডাল, তেলসহ খাদ্যদ্রব্য সংরক্ষণে ব্যবহার করে থাকেন।

 

স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের মতে, এসব ড্রামে ব্যবহৃত কেমিক্যাল ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও সম্পূর্ণভাবে ধ্বংস হয় না। ফলে সাধারণ মানুষ যদি তা গৃহস্থালী কাজে ব্যবহার করে, তবে তা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। সম্ভাব্য রোগগুলোর মধ্যে রয়েছে: চর্মরোগ, চর্ম ক্যান্সার, লিভার ক্যান্সার, কিডনি বিকলসহ নানা জটিল রোগ।

 

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানান, “এসব কেমিকেল-যুক্ত পাত্রে খাদ্য বা পানি সংরক্ষণ করলে তা ধীরে ধীরে শরীরে প্রবেশ করে মারাত্মক ক্ষতি করে। এর প্রভাব শিশুদের জন্য আরও ভয়াবহ হতে পারে।”

 

অভিযুক্ত ব্যবসায়ীর দাবি: ‘আমরা ধুয়ে বিক্রি করি’অভিযোগের বিষয়ে জানতে চাইলে ব্যবসায়ী মোঃ মনিরুজ্জামান (মনির)বলেন, “আমরা এসব ড্রাম হুইল পাউডার দিয়ে ভালোভাবে ধুয়ে বিক্রি করি। মূলত চাল, ডাল বা তেল রাখার জন্য লোকজন এগুলো কিনে থাকেন। কারো ক্ষতির উদ্দেশ্য আমাদের নেই।

পরিবেশ অধিদপ্তরের প্রতিক্রিয়া: ‘আইনগত ব্যবস্থা নেওয়া হবে’ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ইলিয়াস হোসেনের মুঠো ফোনে কথা হলে তিনি দৈনিক আজকের দুর্নীতি পত্রিকাকে জানান এই ধরনের কেমিকেল ড্রাম পুনরায় ব্যবহারযোগ্য নয়। এগুলো ব্যবহারের পর ধ্বংস করার নির্দেশনা রয়েছে। কোনোভাবেই এগুলো খোলা বাজারে বিক্রি করা যাবে না। বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

জনগণের আহ্বান: দ্রুত ব্যবস্থা নিন এলাকাবাসীর দাবি, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ ঘটনা বড় ধরনের জনস্বাস্থ্য বিপর্যয়ের কারণ হতে পারে। শিশু, বৃদ্ধ এবং অসুস্থরা এই ঝুঁকিতে সবচেয়ে বেশি আক্রান্ত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর