1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

নীট প্লাস লিমিটেডের বিরুদ্ধে শ্রমিক ও এলাকাবাসির মানববন্ধন

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৫৮ বার পঠিত

আবু সাঈদ চৌধুরীঃ

নীট প্লাস লিমিটেড’র বিরুদ্ধে করা মিথ্যা মানব বন্ধন ও প্রতিবাদের বিরুদ্ধে এলাকাবাসী ও নীট প্লাস লিমিটেডের শ্রমিকদের পক্ষ থেকে প্রতিবাদ ও মানব বন্ধন অনুষ্ঠিত। উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন কারখানায় কর্তব্যরত জনাব মোঃ সৈয়দ আহসানুল হক রানা ( ডিরেক্টর এ্যাম্বোয়ডারী) নীট প্লাস লিমিটেড, জনাব মোঃ মিজানুর রহমান মুরাদ (সিনিয়র এক্সজিকিউটিভ) নীট প্লাস লিমিটেড,জনাব মোঃ মারফুল ইসলাম মিলন (সিনিয়র এক্সজিকিউটিভ) নীট প্লাস লিমিটেড, স্থানীয় প্রতিনিধি জনাব মোঃ আল-আমিন ও নীট প্লাস লিমিটেড এর শ্রমিকবৃন্দু। 

বক্তব্য দানকালে বক্তারা বলেন গত ২৯ জুলাই ২০২৫ইং মঙ্গলবার এলাকার কতিপয় অসাধু ব্যক্তি এই সুনামধন্য প্রতিষ্ঠান ‘নীট প্লাস লিমিটেড’ এর নামে জলাবদ্ধতা নিয়ে কমলমতি স্কুল পড়ুয়া শিশুদের দ্বারা (যারা প্রত্যেকেই বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার দাবীতে মানব বন্ধনে আগত) তাদের দ্বারা মিথ্যা মানব বন্ধন ও প্রতিবাদ সভা করেছে যাহা অহেতুক হেয় প্রতিপন্ন করা হয়েছে নীট প্লাস লিমিটেড কর্তৃপক্ষকে। প্রকৃত পক্ষে গত ২৯ জুলাই ২০২৫ইং মঙ্গলবার নীট প্লাস লিমিটেড এর বিরুদ্ধে পানি বদ্ধতার যে অভিযোগ আনায়ন করা হয়েছে। সেই পানি বদ্ধতার স্থানগুলো বুধবার দুপুরে কয়েকটি জাতীয় পত্রিকা এবং টেলিভিশন ও বিভিন্ন অন-লাইন মিডিয়ার প্রতিনিধিগণ পরিদর্শন করে ২৯ জুলাই ২০২৫ইং মঙ্গলবার নীট প্লাস লিমিটেড এর বিরুদ্ধে পানি বদ্ধতার যে অভিযোগ আনায়ন করা হয়েছে সেই পানি বদ্ধতার সাথে নীট প্লাস এর কোন প্রকার সম্পর্ক নেই। কারন নীট প্লাস কারখানার কোন প্রকার ডাইং সেকশন নেই। শুধুমাত্র স্কিন প্রিন্ট আছে যাহার সম্পূর্ন পানি নিজ¯^ ইটিপি দ্বারা সংশোধিত করে পুনরায় ব্যাবহার যোগ্য করে বিভিন্ন কাজে ব্যাবহার করা হয়। উক্ত কারখানার ভিতর দিয়ে যে ড্রেনেজ ব্যবস্থা আছে তার কারনে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কোন প্রকার সম্ভাবনা দেখা যায়নি। উক্ত নীট প্লাস লিমিটেড এর আশেপাশে অবস্থিত কয়েকটি ডাইং কারখানার বিশাক্ত পানি পরিবেশে প্রবাহিত হওয়ার কারনে নীট প্লাস লিমিটেডের চারিপাশ জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই জলাবদ্ধতা সৃষ্টির কারনে উক্ত কারখানার শ্রমিকরা ঠিকমত অফিসে উপস্থিত হতে পারে না। এলাকাবাসী এবং কারখানার শ্রমিকরা ৩০ জুলাই যৌথভাবে মানববন্ধন করেছেন। উক্ত মানব বন্ধনে শ্রমিক ও এলাকাবাসী জলাবদ্ধতা নিরশনে প্রশাসনের দৃষ্টি কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর