1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

ফরিদপুর চিনিকলে আখের দাম বৃদ্ধি ও মাড়াই বন্ধ হওয়া মিলগুলো চালুর দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর চিনিকলে আখের দাম বৃদ্ধি ও মাড়াই বন্ধ হওয়া মিলগুলো চালুর দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৭১ বার পঠিত

মধুখালী সংবাদদাতা :

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার আয়োজনে আখের দামি বৃদ্ধি ও মাড়াই স্থগিত হওয়া মিলগুলো চালুর দাবিতে সোমবার এক মতবিনিময় সভা আখচাষী কল্যাণ সংস্থার নিজস্ব ভবন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সোমবার(৭জুলাই)ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি হাজী মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম ঝটু’র সঞ্চলনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চিনিকল আখচাষী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ মো. মোসলেম উদ্দিন। বক্তব্য রাখেন বাংলাদেশ চিনিকল আখচাষী ফেডারেশনের দপ্তর সম্পাদক সাহাবুর রহমান খৈবা,ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার সহ সভাপতি মির্জা মুরাদ হোসেন,দপ্তর সম্পাদক মো. মজিবর রহমান,আখচাষী কল্যাণ সংস্থার সাবেক সভাপতি মো.আকরাম হোসেন মিয়া,বিশিষ্ট আখচাষী মিহির কুমার বসু প্রমুখ। পরে কেন্দ্রীয় ও স্থানীয় আখচাষী নেতৃবৃন্দ ফরিদপুর চিনিলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল্লাহ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চিনিকলের মহাব্যবস্থাপক(অর্থ) খোন্দকার আলমগীর হোসেন,মহাব্যবস্থাপক(কৃষি) মুহম্মাদ আনিস উজ্জামান, মহাব্যবস্থাপক(প্রশাসন) মাসুদ রেজা,মহাব্যবস্থাপক(কারখানা) পুলক কুমার সরকার, উপমহাব্যবস্থাপক(ল্যাব) মুহম্মদ মোফাখখারুল ইকবাল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিনিকল আখচাষী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ মো. মোসলেম উদ্দিন বলেন, চিনি শিল্পকে টিকিয়ে রাখতে হবে। আখের দাম বাড়ানো এখন সময়ের দাবি। মাড়াই স্থগিত বা বন্ধ হওয়া ৬ টি মিল চালু করতে হবে। এগুলো নিয়ে প্রথম অবস্থায় মতবিনিময় চলছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগকে অবগত করানো হবে। দাবি আদায়ে শেষ পর্যন্ত বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা লাগতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর