1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

বর্তমান সময়ের আলোচিত রাজনৈতিক শব্দ পিআর পদ্ধতি, জানা দরকার পিআর কি?

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ জিএম স্বপন মাহমুদ, 

PR বা Proportional Representation হলো এমন একটি এক নির্বাচনী পদ্ধতি, যেখানে একটি দল বা প্রার্থী যে পরিমাণ ভোট পায়, সেই অনুপাতে সংসদ বা আইনসভায় আসন পায়, এ পদ্ধতির মূলধারনা; ভোটের অনুপাতে আসন বন্টন”। অর্থাৎ ২০% ভোট পেলে দলটি ২০% আসন পাবে, তা একটি আসনেও সরাসরি বিজয়ী হোক বা না হোক।এ পদ্ধতিতে সাধারণত মাল্টি মেম্বার কনস্টিটুয়েন্সি ও দল ভিত্তিক ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রফেশনাল রিপ্রেজেন্টশন এর ধারনার উদ্ভব হয়।১৮-৩০ এর দশকে ফ্রান্স ও ইংল্যান্ডে যখন সমাজে দল ও সংখ্যালঘুদের পর্যাপ্ত রাজনৈতিক প্রতিনিধিত্ব পাওয়ার বিরুদ্ধে এক ধরনের আন্দোলন শুরু হয়, ১৮-৯৯ সালে আধুনিকভাবে প্রথমবারের মতো PR পদ্ধতি চালু করে বেলজিয়াম, পড়ে এটি ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। বিশেষ করে যুদ্ধ পরবর্তী সময়ে যখন রাজনৈতিক স্থিতিশীলতা এবং প্রতিনিধিত্ব নিশ্চিত করা ছিল জরুরী। বর্তমানে কোন কোন দেশে PR আছে ; PR পদ্ধতি বর্তমানে নেদারল্যান্ড, সুইজারল্যান্ডস,ইসরায়েল, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, ফিনল্যান্ড, নরওয়ে, নেপাল প্রভৃতি দেশে চালু রয়েছে। তবে একেক দেশে একে একেক ভাবে বাস্তবায়ন করে। মিক্স ( Mixed), খোলা তালিকা” ( Open List), অথবা জার্মানির মতো MMP( Mixed) Member Proportional পদ্ধতিতে। বিশিষ্ট লেখক ও কলামিস্ট কবির নেওয়াজ রাজ মনে করেন পিআর পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হলো ; ভোটের হার অনুযায়ী আসন বন্টন, মাল্টি মেম্বার কনস্টিটুয়েন্সি থাকে, দল ভিত্তিক তালিকা ভোটার দেখে নেয়। ছোট ছোট দলগুলোও সুযোগ পায় সংসদে প্রবেশের। সময়ের বুলেটিন এর প্রধান সম্পাদক হাসানুর রহমান সুমন বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ছোট ছোট দল গুলোর জন্য ভালো হবে। কারণ জাতীয় সংসদে তাদের প্রতিনিধিত্ব থাকবে এবং জাতীয় সংসদ হয়ে উঠবে সত্তিকারের প্রতিনিধিত্ব মূলক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর