1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে নাসা গ্রুপের শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের সমঝোতা বৈঠক অনুষ্ঠিত

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :

বাংলাদেশ সেনাবাহিনীর শিল্প নিরাপত্তা সেল ও জামগড়া আর্মি ক্যাম্প এর উদ্যোগে, শ্রমিক নেতা, পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তা গণের উপস্থিতিতে নাসা গ্রুপের শ্রমিকদের বেতন-ভাতা সংক্রান্ত জটিলতা নিরসনে ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সাভার ক্যান্টনমেন্টের গলফ ক্লাবে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। 

নাসা গ্রুপের পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম খন্দকার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে উক্ত সভায় ডাকা হয়। বৈঠকটি দুপুর ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত, প্রায় ছয় ঘণ্টা ব্যাপী চলে। ৬ ঘন্টা ব্যাপী বৈঠক শেষে এই সিদ্ধান্তসমূহ গৃহীত হয় বলে জানা যায়। 

 ১. নাসা গ্রুপের ঢাকার কিছু সম্পদ (প্রায় ৩ কোটি টাকার) ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে বিক্রি করা হবে।

২. আশুলিয়া অবস্থিত জমি (প্রায় ৩৩ কোটি টাকার) ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে বিক্রি করা হবে।

৩. গুলশান-২ এ অবস্থিত ২ বিঘা জমি (প্রায় ৪০০ কোটি টাকার) ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে বিক্রি করা হবে।

৪. উপরোক্ত বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ দিয়ে আগস্ট ও সেপ্টেম্বর মাসের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।

বাংলাদেশ সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টায় এই সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। উল্লেখিত পদক্ষেপসমূহ চুক্তি অনুযায়ী সঠিক সময়ে বাস্তবায়ন হলে

 শ্রমিকদের বেতন-ভাতা সমস্যা নিরসন হবে বলে আশা করা যায়। 

উল্লেখ্য, ৫ আগস্ট ২০২৪ তারিখে সরকার পরিবর্তনের পর নাসা গ্রুপের চেয়ারম্যান নাজরুল ইসলাম মজুমদার গ্রেপ্তার হন এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে অর্থপাচারসহ একাধিক মামলা রয়েছে এবং তার নেতৃত্বাধীন প্রতিষ্ঠানের ঋণ খেলাপির কারণে এলসি (LC) বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে প্রতি মাসেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে জটিলতা সৃষ্টি হয়। গত মাসে শ্রমিক বিক্ষোভ উত্তাল আকার ধারণ করে এবং জামগড়া আর্মি ক্যাম্পের আন্তরিক প্রচেষ্টা ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের হস্তক্ষেপে, নাসা কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের মাধ্যমে মীমাংসা করে। 

এ মাসেও নাসা কতৃপক্ষ বেতন প্রদানে ব্যর্থ হলে শ্রমিকদের প্রাপ্য বকেয়া পরিশোধার্থে একটি কার্যকরী ব্যবস্থা নেয়া জরুরি হয়ে পড়ে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর