1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

মধুখালীতে প্রেসক্লাব সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত   

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

মফিজুর রহমান মুবিন, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালীতে প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু রাসেল।

 

বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মুন্নু। সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মফিজুর রহমান মুবিন।

 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মতিয়ার রহমান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী বিশ্বাস, অর্থ সম্পাদক সালেহীন সোয়াদ সাম্মি, প্রচার সম্পাদক আবির হোসেন আবু, এ সময় উপস্থিত ছিলেন সহসাংগঠনিক সম্পাদক মানিক শিকদার, দপ্তর সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সহ প্রচার সম্পাদক রাজিব হোসেন, কার্যকরী সদস্য এস এম সজীব রানা, শাহরিয়ার সিকদার, গৌতম বিশ্বাস, ইদ্রিস আলী, বিপ্রজিত বিশ্বাস, হৃদয় শীল, রিফাত হোসেন, নাজমুল হোসেন, অসীম কুমার দত্ত, পার্থ রায় ও শেখ সালমান আহমেদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

 

সভায় ইউএনও মোঃ আবু রাসেল সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে উৎসাহ দেন এবং বলেন

“সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসঙ্গতি দূর করতে পারেন। প্রশাসন সব সময় চায় সাংবাদিকদের সহযোগিতায় একটি দুর্নীতিমুক্ত, কল্যাণমুখী ও গণমুখী প্রশাসন গড়ে তুলতে। সাংবাদিকদের লেখনীর প্রভাব অনেক গভীর, তাই তথ্য যাচাই করে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করবেন।” তিনি আরও বলেন“যেকোনো জনকল্যাণমূলক কাজে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রশংসনীয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেসক্লাবের সাথে সুসম্পর্ক বজায় রেখে পারস্পরিক সহযোগিতায় কাজ করতে আগ্রহী।”

মতবিনিময় সভা শেষে ইউএনও সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন এবং সকলের সহযোগিতায় মধুখালীকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর