
স্বপন মাহমুদ, প্রতিনিধি, আজকের দুর্নীতি
সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার মেহেরুন রুনি সহ সাংবাদিক হত্যার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম অয়েজ বোর্ড গঠনসহ ২১ দফা দাবিতে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।কুমিল্লা জেলার সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শনিবার দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহিন মির্জার সভাপতিত্বে কর্মসূচি অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজি এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাবেক সাধারণ সম্পাদক সায়িদ মাহমুদ পারভেজ, জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহ আলম শফি, সাধারণ সম্পাদক আঃ জলিল ভূইয়া, কুমিল্লা সাংবাদিক পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপস, সাংবাদিক নেতা সাদিক হোসেন মামুন, ইমতিয়াজ আহমেদ জিতু, জুয়েল খন্দকার সহ বিভিন্ন সাংবাদিক কলামিস্ট সংগঠনের নেতৃবৃন্দ।