1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

সাভারে হুজুর এর লেবাস ধরে মাদক ব্যবসা গ্রেপ্তার ১ 

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২৫৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার সাভার ঢাকা :

ঢাকার সাভারে মাদক ব্যবসার নতুন ফন্দি এঁটেছে মাদক ব্যবসায়ীরা। পুলিশের চোখ ফাঁকি দিতে মাদক কারবারিরা এখন সুন্নতি পোশাক পড়ে হুজুরের বেশ ধরেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯ টায় এ রকমই এক হুজুরবেশী শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশের একটি দল। গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীর নাম মো: জালাল আহমেদ (৬৩)।

তিনি সাভার পৌরসভার গেন্ডা এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। তার বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার পশ্চিম সাতঘরিয়া নয়াপাড়া গ্রামে। অবশেষে পুলিশের অভিযানে ৫’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ধরা পড়েন মৃত আব্দুল আলীর ছেলে জালাল আহমেদ। 

শুক্রবার (১১ জুলাই) সকালে এর সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা। ওসি জানান গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় এসআই জাকির আল আহসানের নেতৃত্বে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা মোড় এসএ পরিবহনের সামনে পুলিশের একটি দল এ অভিযান চালায়।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘হুজুরের ছদ্মবেশ ধারণ করে জালাল আহমেদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালাচ্ছিলেন। বেশ-পোশাক দেখে তাকে সন্দেহ করার বিন্দুমাত্র উপায় নেই। পরনে লম্বা পাঞ্জাবি, মাথায় টুপি, সব সময় আতর মেখে পাক-পবিত্র হয়ে তাকে ঘোরাফেরা করতে দেখতো এলাকাবাসী। অথচ এ বেশের আড়ালে তিনি ছিলেন ইয়াবার পাইকারি বিক্রেতা। জিজ্ঞাসাবাদে জালাল মাদক ব্যবসার কথা অকপটে পুলিশের কাছে স্বীকার করেন।

গ্রেফতারকৃত জালাল পুলিশকে জানান, দীর্ঘদিন  ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে তিনি জড়িত। প্রতি সপ্তাহে বিপুল পরিমাণ ইয়াবা কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকায় আনেন এবং সেগুলো সাভারের কয়েকজন মাদক ব্যবসায়ীর কাছে পাইকারি সরবরাহ দেন।

ছদ্দবেশী জালালের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। তার দেওয়া তথ্যে আরো কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর