1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

৫৫ নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী প্রস্তুতি: মতবিনিময় সভায় ধানের শীষের পক্ষে সর্বাত্মক সমর্থনের ঘোষণা

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৭ বার পঠিত

মোঃলিমন হোসেন 

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ শে সেপ্টেম্বর ২৫) বিকাল তিনটায় মন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সভায় ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।

 

সভায় সভাপতিত্ব করেন ৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোঃ জহিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৫৫ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক হাজী আবু সাকের।

মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মোঃ আবুল হাসেম। বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর মোঃ সেলিম। এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় সক্রিয় অংশগ্রহণ করেন।

ধানের শীষের পক্ষে একমত সকল বক্তা সভায় বক্তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ ধানের শীষ।” তাঁরা জোর দিয়ে উল্লেখ করেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থীকেই বিজয়ী করতে হবে, দল যাঁকে মনোনয়ন দেবে, তাঁকেই একতাবদ্ধ হয়ে বিপুল ভোটে জয়ী করতে হবে।

 

বক্তারা আরও বলেন, গাজীপুর বিএনপি অতীতেও গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, আগামীতেও ৫৫ নং ওয়ার্ড হবে বিএনপির ঘাঁটি। এ সময় নেতারা স্থানীয় নেতা-কর্মীদের সাংগঠনিক ঐক্য ও মাঠ পর্যায়ে সক্রিয় থাকার আহ্বান জানান।

সভায় অংশগ্রহণকারীরা ওয়ার্ডবাসী ভোটারদের উদ্দেশ্যে বলেন, “বর্তমান সরকারের দুঃশাসন, দুর্নীতি ও জনদুর্ভোগ থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা।” বক্তারা নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিও তোলেন।

৫৫ নং ওয়ার্ড বিএনপির এই মতবিনিময় সভা আসন্ন নির্বাচনের আগে একটি শক্তিশালী বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে যে ঐক্য ও উদ্দীপনা দেখা গেছে, তা ভবিষ্যতের রাজনৈতিক ময়দানে বিএনপির সক্রিয় উপস্থিতিরই ইঙ্গিত দেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর