1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

৫৭নং ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চান মোঃ রাশেদুল ইসলাম কিরন

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৬০ বার পঠিত

 

রিপোর্ট  – হুমায়রা কনা

গাজীপুর মহানগর ৫৭ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসাবে এলাকার সাধারণ মানুষ মো: রাশেদুল ইসলাম কিরন কে দেখতে চান। গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ৫৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাশেদুল ইসলাম কিরণ এই হিসাবে এলাকার সাধারণ মানুষ পরিছন্ন রাজনীতিবীদ সমর্থন দিয়েছেন এলাকাবাসী । সাধারণ মানুষের একটাই দাবি আগামী গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা সবাই একজোট হয়ে আমাদের প্রিয় ও কাছের গরীব অসহায় মানুষের সুপরিচিত মোঃ রাশেদুল ইসলাম কিরণ ।

 

 

৫৭ নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে নির্বাচিত করে আনবো মোঃ রাশেদুল ইসলাম কিরণ কে গরীব ও অসহায় মানুষের বন্ধু, তাঁর নেই কোন অহংকার উনার পরিবারের শিক্ষা হংকলম্বন করে সমাজের কাজ করে যেতে চান উন্নয়ন মূল লক্ষ্য । তিনি নির্বাচিত হলে ৫৭ নং ওয়ার্ডের মানুষকে মাদকের ছোবল এবং যুব সমাজ কে রক্ষা আমাদের দায়িত্ব মধ্যে পরে। বর্তমানে গাজীপুর মহানগরে সবচেয়ে বড় মাদকের ট্রানজিট টঙ্গী পশ্চিম থানা এলাকা সেই সাথে ৫৭নং ওয়ার্ড। এই ওয়ার্ডকে মাদক মুক্ত করতে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন বলে সকলের বিশ্বাস।

 

 

৫৭ নং ওয়ার্ড বাসী সাথে নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। ইতিমধ্যে মোঃ রাশেদুল ইসলাম কিরণ সমাজ সেবায় দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় তিনি গাজীপুর সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদ অলংকৃত করেছেন।

 

 

এ বিষয়ে তিনি সাংবাদিক দের বলেন, আধুনিক,স্মাট,নিরাপদ ও মডেল ওয়ার্ড গড়তে সবার সহযোগিতা কামনা করছি। আমাকে যদি এবার ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত করা হয় তাহলে বিগত মেয়াদে যে উন্নয়ন হয়েছে, এর থেকে বেশি উন্নয়ন করবো ইনশাআল্লাহ ।তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে, বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে কাজ করবো।জনাব তারেক রহমানের দিক নির্দেশনা মেনে সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি । আমি আপনাদের এলাকার সন্তান আমি আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চাই আপনাদের ভালেবাসা ও সমর্থনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন, লেখাপড়া ও খেলাধুলার মান আরও সমৃদ্ধ করতে কাজ করে যেতে চাই।এজন্য আপনাদের সবার দোয়া ভালোবাসা নিয়ে ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর হওয়ার প্রত্যাশা করছি। নির্বাচিত করলে আধুনিক স্মার্ট ওয়ার্ড বিনির্মানের যে প্রচেষ্টা রয়েছে তা বাস্তবায়নে কাজ করবো। মানুষের দুঃখ, দুর্দশা, ক্ষুধা ও দারিদ্রমুক্ত ওয়ার্ড গঠনে কাজ করবো। আমি কখনোই নিজের উন্নয়নে নয় বরং ওয়ার্ডবাসীর উন্নয়নে কাজ করেছি, ডেঙ্গু মশা এড়ানো জন্য ওয়ার্ডে, বাজার, মহল্লা,অলি গলিতে নিজের ব্যক্তিগত উদ্যোগে ডেঙ্গু মশা দমনের জন্য ওষুধ দেওয়ার ব্যবস্থা করেছি । অতীতে যেভাবে সকলের বিপদে ঝাঁপিয়ে পড়ে সহযোগিতার হাত বাড়িয়েছি ঠিক তেমনি ভাবে আগামীতেও মানুষের পাশে থাকবো। আমার মূল লক্ষ্যই হচ্ছে জনগণের ঘরে ঘরে সেবা পৌঁছে দেওয়া। এই ওয়ার্ড দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি রোল মডেল ওয়ার্ড হিসাবে উপহার দিবো- ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর