1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১২৩ বার পঠিত

নিজস্ব  প্রতিবেদকঃ

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। ঘটনাস্থলে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) তালহা বিন জসিম জানান, সকাল ১০টায় গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় আগুন লাগার খবর আসে। এরপর ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ১০ ইউনিট সেখানে যোগ দেয়। এখন মোট ১১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে, মার্কেটের পঞ্চম তলা, চতুর্থ তলা ও তৃতীয় তলায় অনেক লোকজন রয়েছে। ধারণা করা হচ্ছে কর্মচারীদের রাতে থাকার কোন ব্যবস্থা আছে ওখানে রয়েছে। তারা বিভিন্ন দোকানের কর্মচারী।

স্থানীয়রা জানায়, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি, পঞ্চম তলা, চতুর্থ তলা ও তৃতীয় তলায় থাকা লোকদের আমরা বারবার মাইকিং করে বলছি যে আপনার নিচে চলে আসেন। আপনাদের সঙ্গে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। কিন্তু তারা আমাদের কোনো কথাই শুনছে না, তারা ওইখানে দাঁড়িয়ে রয়েছে।

সেনাবাহিনী এবং পুলিশও মাইকিং করছে, তাদের কারও কথাই শুনছে না। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাদের নিচে নামিয়ে আনার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর