1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

কোরবানপুর গোলাম মোস্তফা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নবনিযুক্ত সভাপতি ফারুক ভূঁইয়ার দায়িত্ব অর্পণ উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠান আয়োজন

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২২৬ বার পঠিত

এইচ এম শাহীনঃকুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লার মুরাদনগর উপজেলার ভাঙ্গরা বাজার থানা এলাকার খোশঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ২৫শে জুলাই, রোজ শুক্রবার বেলা ৪ ঘটিকায় কোরবানপুর গোলাম মোস্তফা উচ্চ বিদ্যালয়ের নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি জনাব ফারুক ভূঁইয়াকে গণসংবর্ধনা দেওয়া হয়। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি জনাব সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহঃ শিক্ষক নাজমুল হাসান আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি জনাব ফারুক ভূঁইয়া।

অনুষ্ঠনে স্বাগত বক্তব্য রাখেন জনাব নূর মোহাম্মদ এল এলবি এল এল এম এডভোকেট জজকোট কুমিল্লা। এছাড়াও বক্তব্য রাখেন জনাব গোলাম মোস্তফা সুমন, সাবেক সহ-সভাপতি ছাত্রদল কুমিল্লা উত্তর জেলা শাখা; জনাব নাঈম সরকার, প্রধান শিক্ষক; অত্র বিদ্যালয় ।কাজী নাজমুল হাসান, হেড মাওলানা, অত্র বিদ্যালয়; নুরুজ্জামান (আইএসসি (অবঃ) সহঃ শিক্ষক); আব্দুস সালাম বিএসসি (সহঃ শিক্ষক); সিরাজুল ইসলাম (সহকারী শিক্ষক); আরমান (সহঃ শিক্ষক); আক্তার হোসেন (সহঃ শিক্ষক); অত্র বিদ্যালয়: সুমন বাপ্পি, আহবায়ক যুবদল ৪নং পূর্ব ধৈইর পূর্ব ইউনিয়ন শাখা; বাবু শুকলাল দেবনাথ, চেয়ারম্যান, ৪ নং পূর্ব ধৈইর পূর্ব ইউনিয়ন পরিষদ; পার্থ সারথি সরকার, বিশিষ্ট ব্যবসায়ী, কুমিল্লা; মোঃ আলী, সম্মানিত সদস্য, এডহক কমিটি; আব্দুল জলিল, বিশিষ্ট সমাজসেবক; মাহবুব আলম বেগ ও মোশারফ প্রমুখ।জনাব গোলাম মোস্তফা সুমন বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠনে স্থানীয় জনতা ফুলের গালিচা দিয়ে সভাপতিকে বরণ করে নেয় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ তাঁকে সম্মাননা স্মারক প্রদান করেন। দোয়া ও তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউসুফ, সদস্য সচিব, যুবদল, ৪নং পুর্বদৈর পুর্ব ইউনিয়ন শাখা ।(বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর