1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

আশুলিয়ায় দুই কেজি গাঁজাসহ নারী মাদক ব্যাবসায়ী আটক

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

ইমরান খাঁন:

ঢাকার আশুলিয়ায় দুই কেজি গাঁজাসহ সোনিয়া আক্তার (৩৪) নামের এক নারী মাদক ব্যাবসায়ীকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। রবিবার (২৭ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান। এর আগে, শনিবার রাত পৌনে ১০টার দিকে আশুলিয়ার জামগড়া ছয়তলা এনভয় পোশাক কারখানার সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মোসা. সোনিয়া আক্তার শরিয়তপুর জেলার নড়িয়া থানার পান্ডিশাহ এলাকার মৃত রতন আলী খাঁ এর মেয়ে এবং মো. সানাউল্লাহর স্ত্রী। তিনি বর্তমানে রাজধানীর মিরপুর-১৩ শ্যামলপল্লী এলাকার বাসিন্দা।

এ ব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, শনিবার রাত পৌনে ১০টার দিকে আশুলিয়ার জামগড়া ছয়তলা এনভয় গার্মন্সের সামনে কতিপয় মাদক কারবারি গাঁজা ক্রয়-বিক্রয় করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সোনিয়া আক্তার নামে এক নারীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

 উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযানের বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনসার্চ কে জিগ্যাসা করলে তিনি বলেন এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর