1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

সাভারে যুবক কে কুপিয়ে হত্যা করছে সন্ত্রাসীরা

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

ইমরান খাঁন: 

সাভারে এক যুবককে কুপিয়ে হত্যা কররেছে দুর্বৃত্তরা। বুধবার (৩০ জুলাই) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে সাভার থানা পুলিশ। 

নিহত সারুখ হাসান রাসেল (২২) কুড়িগ্রামের নাগেশ্বরীর শহীদ আলীর ছেলে।

ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল ব্রিজসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করে স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পথচারীরা।

পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল ব্রিজসংলগ্ন এলাকা থেকে একটি রক্তাক্ত লাশ সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পথচারীরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দেন। লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে সেগুলো ছুরির আঘাত বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার তদন্ত করছে পুলিশ।

এ বিষয়ে সাভার মডেল থানার (এসআই) মোহাম্মদ আব্দুস ছামাদ মল্লিক বলেন, সাভারের শোভাপুর মেসে থেকে ছেলেটি চাকরি করতেন। পরিবারকে খবর দেওয়া হয়েছে, স্বজনরা এলে বিস্তারিত জানা যাবে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর